বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, আজকের মধ্যেই কার্যকর করার নির্দেশ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, আজকের মধ্যেই কার্যকর করার নির্দেশ
বিশ্বভারতীেত ছাত্র বিক্ষোভ নিয়ে কড়া সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আজকের মধ্যেই বিশ্বভারতী খোলার নির্দেশ দিয়েছে আদালত। মামলার অন্তর্বর্তী শুনানিতে হাইকোর্ট জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না। দুপুর তিনটের মধ্যে প্রশাসনিক ভবন , উপাচার্যের বাসস্থান সহ যেখানে যেখানে তালা বন্ধ করা আছে সমস্ত তালা শান্তিনিকেতন থানার পুলিশকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বভারতী খোলার নির্দেশ
শুক্রবার কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী শুনানিতে বিশ্বভারতী অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজশেখর মান্তা বিশ্বভারতী নিয়ে রাজ্যের ভূমিকার অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্র বিক্ষোভ বন্ধ না করা হলে তিনি কোনও পক্ষের কথা শুনবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই নাকি হাইকোর্ট ছাত্রছাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ার চিঠি পাঠিয়েছিল। সেটা অমান্য করেই এক প্রকার ছাত্রছাত্রীরা মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছে। তারপরেই দুপুর ৩টের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

হাইকোর্টের নির্দেশিকা
আজকের শুনানিতে হাইকোর্ট কড়া নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কোন বিক্ষোভ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটার এলাকার মধ্যে কোন বিক্ষোভ নয়। দুপুর ৩ টে থেকে প্রশাসনিক ভবন , উপাচার্যের বাসস্থান সহ যেখানে যেখানে তালা বন্ধ করা আছে সমস্ত তালা শান্তিনিকেতন থানার পুলিশকে ভেঙে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোন কর্মীকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় যাতে স্বাভাবিকভাবে চলে তার জন্য প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় কোন রকম মাইকের ব্যবহার করা যাবে না।

উপাচার্যের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ
হাইকোর্ট এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। উপাচার্যের নিরাপত্তার জন্য শান্তিনিকেতন থানাকে তিনজন কনস্টেবল নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সিসিটিভি ক্যামেরা চালু করতে হবে। সব কিছু কার্যকর হয়েছে কিনা তা জানিয়ে শান্তিনিকেতন থানাকে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আটই সেপ্টেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল উপাচার্য অসুস্থ হয়ে পড়েিছলেন বলে দাবি । কিন্তু তারপরেও বিক্ষোভরত ছাত্রছাত্রীরা উপাচার্যের চিকিৎসার জন্য ডাক্তারকে তাঁর বাসভবনে ঢুকতে দেয়নি। যদিও ছাত্রছাত্রীরা সেই অভিযোগ অস্বীকার করেছেন।

উত্তাল বিশ্বভারতী
ছাত্র বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্ত্বর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় প্রায় বন্ধ হতে বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নিরাপত্তা চেয়েছিলেন উপাচার্য।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications