Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

C. V. Ananda Bose: 'অপরাজিতা বিল' সংঘাত, অ্যাকশন রিপোর্ট পাঠাল নবান্ন! কেন এত বিতর্ক জানুন

C. V. Ananda Bose: ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিল' নিয়েও রাজভবন-নবান্ন সংঘাত। বিতর্কের মধ্যেই রাজভবন অ্যাকশন রিপোর্ট পাঠাল নবান্ন। আজ শুক্রবার তা পাঠানো হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নেন। কড়া সমালোচনা করেন।

এর কিছুক্ষণের 'অপরাজিতা বিল' (Aparajita bill by WB govt) সংক্রান্ত অ্যাকশন রিপোর্ট রাজভবনে পাঠানো হয়েছে। আর তা বিশ্লেষণ করে সই করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। আর এরপরে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।

Mamata banerjee

  • C. V. Ananda Bose: কিন্তু কি এই অ্যাকশন রিপোর্ট?

যে কোন বিল বিধানসভায় পাশ হয়ে গেলে তা,রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়। তার সঙ্গে সেই বিল কেন আনা হল, কোন পরিস্থিতিতে আনা হল, এমন কি এই বিল লাগু করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে তা বিস্তারিত জানিয়ে একটি রিপোর্ট দেওয়া হয়। এবং তা পরে দেখেন রাজ্যপাল (C. V. Ananda Bose)। এক্ষেত্রে রাজভবনের দাবি ছিল, এই বিস্তারিত রিপোর্ট দেয়নি রাজ্য সরকার।

এদিন এহেন দাবির পাশাপাশি ধর্ষণ বিরোধী গুরুত্বপূর্ণ এই 'অপরাজিতা' বিলেরও সমালোচনা করতেও শোনা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose)। বলেন, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশে এই জাতীয় বিল পাশ হয়েছে। 'অপরাজিতা' তারই কপি পেস্ট বলেও মনে হচ্ছে বলে মন্তব্য রাজ্যপালের বোসের।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বঙ্গ বিধানসভায় এই বিল পাশ হয়। আর তা সমর্থন করলেও কবে তা কার্যকর হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিলটিকে রাজ্যপালকে বলুন দ্রুত সই করে দিতে। এরপর কার্যকর হয় কিনা দেখবেন। তবে এই বিষয়ে আগেই রাজভবনকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, বিলে রাজ্যপাল সই না করলে রাজভবনের বাইরে ধর্নায় বসবে মহিলারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+