Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Burdwan Station Accident: বন্ধ বর্ধমান স্টেশনের ১ এবং ২ লাইন, হাওড়ায় বিশেষ কন্ট্রোল রুমের নম্বর জানুন

Burdwan Station Accident: দুপুর সাড়ে ১২ টা! হঠাত করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের বিশাল জলের ট্যাঙ্ক। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও রেলের তরফে এখনও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। তবে ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন আহত হয়েছেন।

তাঁদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেই খবর। তবে আহত সবাইকে বর্ধমানের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার (Burdwan Station Accident) পরে একাধিক প্রশ্নের মুখে রেল। রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে গত কয়েক বছর আগে সংস্কার কাজ চলাকালীন বর্ধমান স্টেশনের সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েন।

Burdwan Station Accident

আহত হন বেশ কয়েকজন। এরপর ফের এই দুর্ঘটনা (Burdwan Station Accident) ঘিরে প্রশ্নের মুখে রেল। যদিও এই ঘটনার পর ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এবং তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে এই ঘটনার পর বর্ধমান লাইনে রেল চলাচলে ব্যাপক (Burdwan Station Accident)প্রভাব পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সরকারি-বেসরকারি একাধিক অফিস ছুটি হবে। চাপ বাড়বে যাত্রীর। যা খবর, ঘটনার পরেই বর্ধমান স্টেশনের ব্যস্ততম লাইন ১, ২ এবং ৩ দিয়ে ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে।

অপর অংশ দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে রেলের তরফে। যার ফলে একাধিক স্টেশনে বহু ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলেই খবর। অন্যদিকে এই ঘটনার সাথে সম্পর্কিত একটি হেল্প বুথ খোলা হয় হাওড়া স্টেশনেও। যার যোগাযোগ নং: 033-2640-2242 (BSNL) এবং 22933 (রেলওয়ে)।

যে কোনও প্রয়োজনে আপডেট দেওয়া হচ্ছে এই নম্বরে। বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। হাওড়ার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারও ঘটনাস্থলে ছুটে যান। সরজমিনে গোটা ঘটনা খতিয়ে দেখার কাজ চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+