পুর্নমের রিষড়ার বাড়িতে BSF কর্তারা, বিমানে পাঠানকোট যেতে পারেন স্ত্রী; পাকিস্তানের হাতে বন্দি জওয়ান কোথায়?

Rishra: চারদিন কেটে গিয়েছে। পাকিস্তানের হাতে বন্দি স্বামী। সুদূর রিষড়ার বাড়িতে বসে কিছুতেই মন মানছে না বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের। পাঠানকোট যেতে পারেন পাক রেঞ্জার্সের হাতে বন্দি জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। যদিও ট্রেনের টিকিট এখনও নিশ্চিত হয়নি বলেই ওয়ানইন্ডিয়াকে ফোনে জানিয়েছেন পুর্নমের বাবা ভোলানাথ সাউ। স্বামীর কর্মস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানাবেন বলে দাবি পুর্নমের স্ত্রীয়ের।

রবিবার রিষড়ার সুশীলা চন্দ্র আওন রোডের বাড়িতে আসেন বিএসএফের কর্তারা। পিকে সাউয়ের পরিবারের সঙ্গে একান্তে বৈঠক সারেন তারা। কল্যাণী থেকে বিএসএফের টিম আসে বলে খবর। পুর্নমের বাবা আরও জানান, ডিজি এসে তাদের সঙ্গে বৈঠক করেছেন। পুর্নমকে ফেরাতে ওনারা সবরকম চেষ্টায় রয়েছেন বলে জানিয়েছেন।

RISHRA

তবে পুর্নমের স্ত্রীয়ের পাঠানকোট যাওয়া নিশ্চিত নয়। রজনীদেবীর সঙ্গে আরও ৩ জনের যাওয়ার কথা রয়েছে। পাঠানকোটে অপেক্ষা করছেন দু'জন আত্মীয়। তবে হাওড়া থেকে অমৃতসরগামী ট্রেনের টিকিট কনফার্মই হয়নি বলে জানিয়েছেন পুর্নমের বাবা।

যদিও পুর্নমের স্ত্রী জানান, রবিবার ট্রেনে যাওয়া না হলে সোমবার দুপুর ১টায় দমদম থেকে বিমানে চণ্ডীগড়ে যাবেন তারা। সেখান থেকে পাঠানকোটে রওনা দেবেন। বিএসএফ কর্তারা এসে সাহস জুগিয়েছেন বলেও জানান পুর্নমের স্ত্রী। স্বামীকে ফেরাতে সবরকম চেষ্টা চলছে বলে আশ্বাস দেওয়া হয়েছে তাঁকে। পুরো দেশ পাশে রয়েছে, কিছু একটা ভালো হবেই, আশাবাদী রজনী সাউ।

Take a Poll

তবে ৪ দিন কেটে গেলেও পুর্নম কোথায় কী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। সেব্যাপারে বিএসএফ কর্তারাও সাউ পরিবারকে কিছু জানাতে পারেননি বলে দাবি। কেবল আশ্বাসই মিলেছে এদিন। তবে একান্ত বৈঠক সম্পর্কে বিএসএফের কর্তারাও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। পাঠানকোটের ফিরোজপুর সেক্টরে ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত পুর্নম। সেখানে গিয়েই পুর্নমকে ফেরানোর আর্তি জানাতে পারেন স্ত্রী রজনী সাউ।

গত বুধবার ভুলবশত সীমান্তের ওপাড়ে গাছের তলায় বিশ্রাম করার সময় পাকিস্তানের বাহিনী পুর্নমকে তুলে নিয়ে চলে যায়। পহেলগাঁওতে জঙ্গি হামলার মাঝেই পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক হন ২৪ ব্যাটেলিয়নের বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। বছর চল্লিশের ওই জওয়ানের বাড়ি হুগলির রিষড়ার হরিসভা এলাকায়। ঘরের ছেলে যেন ঘরে সুস্থ অবস্থায় ফিরে আসে, এই আর্জি পরিবারের। পুর্নম ও রজনীর সাত বছরের পুত্রসন্তানও রয়েছে। গত ৩১ মার্চই দোলের ছুটি কাটিয়ে কাজে যোগদান করেন পুর্নম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+