Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ড নিয়ে হাইকোর্টে জোড়া মামলা, একযোগে NIA এবং CBI তদন্তের দাবি
দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের। বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার এনআইএ এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছিলেন।
আগামীকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলায় রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে অবিলম্বে রাজ্য পুলিশ থেকে তদন্ত ভার স্থানান্তরের আবেদন মামলাকারির। বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র ৩ জনকে চিহ্নিত করা গিয়েছে। বাকি ৬ জনের এখনও কোনও পরিচিতি পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ভানু বাগের মতোই কারখানারক অন্যতম মালিক কেরামত আলির মৃত্যু হয়েছে। আরেক মালিক সফিকুল আলিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালেও সেখানে গিয়েছে ফরেন্সিক দল এবং বম্ব স্কোয়াড। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনও বিস্ফোরণস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। মুন্ডহীন দেহ, দেহ থেকে ছিন্ন হয়ে পড়ে রয়েছে মুন্ডু, হাতের অংশ, পায়ের অংশ পড়ে রয়েছে যত্রতত্র। পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করেছে। এলাকা থেকে প্রচুর রাসায়নিক উদ্ধার হয়েছে। বািজ তৈরিতে এই রাসায়নিক কীভাবে ব্যবহার হত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বেআইনি বাজি কারখানাতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের মধ্যে অনেকেই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা । মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত জগতাই-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন চাঁদরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । মৃত রা হলেন তরিকুল সেখ (৪৫), হাবিব সেখ (৪০), ছোটন সেখ (১৫), রনী সেখ (২০), সুজন সেখ (২২), আন্দাজ সেখ (২০)।
প্রসঙ্গত উল্লেখ্য সুতি থানার নতুন চাঁদরা গ্রামের বেশ কিছু বাসিন্দা বাজি তৈরিতে বিশেষজ্ঞ বলে রাজ্যে পরিচিত। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজি তৈরির কারখানাতে তাদের বিপুল কদর রয়েছে। ২০১৬ সালে পিংলাতে একটি বাজি তৈরির কারখানাতে বিস্ফোরণে নতুন চাঁদড়া গ্রামের ৯ জন নাবালক মারা গিয়েছিল। দত্তপুকুর থানা এলাকাতে বেআইনি বাজি কারখানাতে বিস্ফোরণের পর ওই গ্রামের বেশ কিছু ব্যক্তির খোঁজ না মেলাতে গ্রামে ফের আশঙ্কার মেঘ ঘনিয়েছে। তবে গ্রামের কোন বাসিন্দা নিখোঁজ তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গ্রামবাসীরা। একাধিক গ্রামবাসী জানিয়েছেন সংবাদমাধ্যমে তাদের মুখ খোলা বারণ রয়েছে।
-
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications