ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা সারলেন একশো বোন
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা সারলেন একশো বোন
নিজের বোন থাকা সত্ত্বেও, কেউ ভাইফোঁটা পায়না আবার কারোর ভাই থাকলেও ফোঁটা দিতে পারে না। সবসময় রক্তের সম্পর্কতেই যে ভাইফোঁটা হয় এমনটা নয়। রক্তের সম্পর্কের বাইরেও এমন অনেক সম্পর্ক তৈরি হয়, যা এককথায় বর্ণনা করা যায় না। এমনই এক চিত্র দেখা গেল বেলাকোবারের একটি গ্রামে। যেখানে ভাই একজন আর তাঁর বোন শতাধিক।

এই দৃশ্যের দেখা মিলল বেলকোবার রেঞ্জ এলাকায়। এলাকার রেঞ্জার সঞ্জয় দত্ত তিনি জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের থেকে ফোটা নিয়ে এক আলাদা নজির গড়েছেন। এই এলাকার ভাইফোঁটার রীতি-নীতিও একটু ভিন্ন ধরনের। তাই বাজনা বাজিয়ে, মালা পরিয়ে, উলু ধ্বনি দিয়ে, বরন করে ভাই সঞ্জয়কে স্বাগত জানিয়েছিলেন গ্রামের শতাধিক বোন। ভাইকে মাঝখানে বসিয়ে, চারিদিকে ঘিরে রেখেছেন বোনেরা। একে একে সবাই ফোঁটা দিচ্ছেন সেই ভাইকে।
রেঞ্জার সঞ্জয় দত্ত একসময় হাতির হাত থেকে রক্ষা করেছিল প্রায় হাজার খানেক গ্রামের বাসিন্দাকে। সেই থেকে তাঁদের রক্ষাকর্তাকে প্রত্যেক বছর ফোঁটা দিয়ে এদিনের পবিত্র উৎসব পালন করেন গ্রামবাসীরা। এর পাশাপাশি সঞ্জয় দত্ত বিভিন্ন সময়ে গরীব-দুঃখীদের পাশে এসে দাঁড়ানো, দুঃস্থ পরিবাপদের আর্থিক সাহায্য করে থাকেন তিনি। সেই পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া থেকে শুরু করে নানান সমাজ সেবা মূলক কাজ করেন। আজকে বোনেদের থেকে শুধু ফোঁটাই নেননি, তাদের উপহারও দিয়েছেন । বোনের সংখ্যা নেহাতই কম নয়, তবুও প্রত্যেকের জন্য শাড়ি নিয়ে এসেছেন রেঞ্জার ভাই।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications