গুমনামি বাবাই নেতাজি! নিরপেক্ষ তদন্তের দাবিতে মোদীকে চিঠি বসু পরিবারের সদস্যদের
গুমনামি বাবাই নেতাজি! নিরপেক্ষ তদন্তের দাবিতে মোদীকে চিঠি বসু পরিবারের সদস্যদের
নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে এবার নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তাঁর পরিবারের সদস্যরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর বড় ছেলে অশোকনাথ বসুর সন্তানরা সম্মিলিতভাবে চিঠি লিখে দাবি করেন, গুমনামি বাবাই নেতাজি। তা জানতে নিরপেক্ষ তদন্ত হোক। প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে সম্প্রতি।

প্রধানমন্ত্রীর কাছে চিঠি বসু পরিবারের
সম্প্রতি নেতাজির আর এক নাতি চন্দ্রকুমার বসু রেনকোজি মন্দিরের চিতাভস্ম ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন। কিন্তু মোদীকে লেখা এই চিঠিতে চিতাভস্ম ফিরিয়ে আনার দাবির বিরোধিতা করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কাছে সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি লিখেছেন শরৎচন্দ্র বসুর নাতনি জয়ন্তী বসু রক্ষিত, তপতী ঘোষ, নাতি আর্যকুমার বসু। এখন প্রধানমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় বসে আছেন তাঁরা।

গুমনামি বাবা নেতাজি, চিঠিতে তদন্ত দাবি
এই চিঠিতে লেখা হয়েছে, নেতাজি অন্তর্ধানের পর গুমনামি বাবা মানুষের মনে সাড়া ফেলে দিয়েছিল। মানুষ বলতে শুরু করেছিলেন, গুমনামি বাবাই আসলে নেতাজি। কেন, তা খতিয়ে দেখা হল না। তিনি কে, কোথ থেকে এসেছেন, মানুষ যা বলছে, তা সত্যি কি না। মানুষ যে দাবি করেছিল, তা তো উড়িয়ে দেওয়া যায়নি। নেতাজি বিষয়ক গবেষক চন্দ্রচূড় ঘোষ, অনুজ ধর-রা যেমন প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়েছেন, তেমনই বিচারপতি মনোজ মুখোপাধ্যায়ও গুমনামি বাবা নেতাজি হতে পারেন বলে মত প্রকাশ করেছিলেন। তারপরও সরকার তা আমল দেয়নি।, তাই প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দেখতে।

নেতাজির চিতাভস্ম নিয়ে বসুর পরিবারের দাবি
বসু পরিবারের তরফে দাবি করা হয়েছে, ১৯৪৫ সালের অগাষ্টে তাইহোকু বিমান দুর্ঘটনার তত্ত্বও মানুষ মানেন না। নেতাজি পরিবারের তৎকালীন সদস্যরাও তা উড়িয়ে দিয়েছিলেন। সেই হিসেবেই নেতাজির চিতাভস্ম হিসেবে যা রাখা ছিল রেনকোজি মন্দিরে, তা দেশে আনার কোনও পদক্ষেপ না করাই উচিত বলে তাঁরা মনে করেন। তা দেশে আনার আগে ল্যাবে তা পরীক্ষা করা উচিত। নিরপেক্ষতা বজায় রেখে তা করা দরকার বলে বসুর পরিবারের সদস্যরা দাবি করেন। কেননা জাপানি ল্যাবরেটরিতে ডিএনএ টেস্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটনই সেরা উপহার
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বসু পরিবারের সদস্যরা দাবি করেছেন, নেতাজি অন্তর্ধান রহস্যের নিরপেক্ষ তদন্ত ও রহস্যের উদ্ঘাটন হলে তা হবে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী ও ৭৫ বছরের স্বাধীনতার সেরা উপহার। এর আগে নেতাজি-গবেষক চন্দ্রচূড় ঘোষও দাবি করেছিলেন নেতাজি অন্তর্ধান রহস্যভেদে মাল্টি ডিসিপ্লিনারি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে। এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের তত্ত্ববধানে এই অনুসন্ধান প্রক্রিয়া চালাতে হবে।
-
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications