ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার দোকানের ভিতর থেকে, রক্তাক্ত ব্যবসায়ীর স্ত্রীও
ব্যবসায়ীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তজেনা ছড়াল বর্ধমানের আসানসোলে। নিজের বন্ধ দোকানের ভিতর থেকে ওই ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ীর স্ত্রীকেও।
আসানসোল, ২৫ জানুয়ারি : ব্যবসায়ীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তজেনা ছড়াল বর্ধমানের আসানসোলে। নিজের বন্ধ দোকানের ভিতর থেকে ওই ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ব্যবসায়ীর স্ত্রীকেও। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি খুন না কি আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
বুধবার সকালে দোকান বন্ধ থাকায় অনেকের সন্দেহ হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। দরজা ঠেলতেই খুলে যায়। দোকানের ভিতরে মেঝেতে পড়ে মহম্মদ আবুল নামে ওই ব্যবসায়ীর দেহ। দোকানের ভিতর থেকে তাঁর স্ত্রীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। তাঁর স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে, এট খুন নাকি আত্মহত্যা। দুষ্কৃতী হামলা হতে পারে বলে প্রাথমিক তদন্ত মনে করছে পুলিশ। দোকান থেকে কিছু খোয়া গিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যবসায়ীর স্ত্রী কী করে দোকানে এলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications