নোট বাতিলে প্রাণহানি! আত্মহননের সিদ্ধান্ত দৃষ্টিহীনের
বারবার ব্যাঙ্কে গিয়েও ৫০০ টাকার নোট বদলাতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা এক দৃষ্টিহীন ব্যক্তি।
দক্ষিণ ২৪ পরগনা, ১৪ নভেম্বর : মোদির এক রাতের সিদ্ধান্ত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে অনেক মানুষকে। এই করুণ অবস্থা থেকে বাদ গেলেন না দৃষ্টিহীন এক সাধারণ নাগরিকও। বারবার ব্যাঙ্কে গিয়েও ৫০০ টাকার নোট বদলাতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দৃষ্টিহীন ওই ব্যক্তির নাম সন্তোষ পাত্র। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে ৫০০ ওহাজার টাকার নোট বাতিল ঘোষণার পরই আকাশ ভেঙে পড়ে সন্তোষবাবুর মাথায়। তাঁর হাতেও যে রয়েছে নগদ ৩৭ হাজার টাকা। সেই টাকার সবটাই ৫০০ টাকার নোট। পরদিন থেকেই তাঁর চেষ্টা জারি থাকে। তিনি প্রতিবন্ধকতাকে জয় করে ব্যাঙ্ক ছুটতে থাকেন। কিন্তু প্রতিদিনই বাড়ি ফেরেন ব্যর্থ মনোরথ হয়ে। এলাকায় ব্যাংক কম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি চেষ্টা করেছেন হাতের টাকাগুলি রক্ষা করতে। কিন্তু ব্যর্থ হতে হতে শেষপর্যন্ত আর নিজেকে সামলাতে পারেননি। শেষপর্যন্ত বেছে নেন আত্মহত্যার পথ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এই ঘটনার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা বুঝতে পেরে যায়। কালক্ষেপ না করে তাঁক ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর অবস্থা স্থিতিশীল। শুধু এ রাজ্যে নয় কেরালা ও মহারাষ্ট্রেও আত্মহত্যার ঘটনা ঘটেছে। দেশের চরম আর্থিক সঙ্কট এবার প্রাণ কাড়তে শুরু করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications