১৮ বছর বয়সে বিজেপি রাজনীতি! খুনের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি

পুরুলিয়ার বলরমাপুরের সুপুরডিতে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুধবার সকালে জঙ্গল থেকে ত্রিলোচনের দেহ উদ্ধার করা হয়।

পুরুলিয়ার বলরমাপুরের সুপুরডিতে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুধবার সকালে জঙ্গল থেকে ত্রিলোচনের দেহ উদ্ধার করা হয়।

পুরুলিয়ার বলরমাপুরের সুপুরডিতে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুধবার সকালে জঙ্গল থেকে ত্রিলোচনের দেহ উদ্ধার করা হয়। জঙ্গলে যেখানে ত্রিলোচনের দেহ পড়ে ছিল, তার পাশে একটি হুমকি পোস্টার পাওয়া গিয়েছে। উপুর হয়ে থাকা দেহের পিছনে গেঞ্জিতে পেন দিয়ে লেখা, ১৮ বছর বয়সে বিজেপি রাজনীতি। রাহুল সিনহা-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপির উত্থানে ভীত হয়েই এই খুন করিয়েছে তৃণমূল। যারা পুরুলিয়াকে বিজেপি মুক্ত করবে বলছে, তারাই এই খুনের সঙ্গে যুক্ত। বলেছেন রাহুল সিনহা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্বাচনী ফলাফল নিয়ে অতি উৎসাহী বিজেপি কর্মীরা নিজেরাই খুনোখুনিতে জড়িয়ে পড়েছে। তাদের তরফে এই ঘটনার সিআইডি তদন্তের দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাটে সবজি বিক্রি করতে গিয়েছিল ত্রিলোচন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ত্রিলোচন বাড়িতে ফোন করেছিল। সে সময় রাস্তায় বাধা পাওয়ার কথা জানিয়েছিল সে। রাতে আর বাড়ি ফেরেলনি সে। বুধবার সকালে জঙ্গলে দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়।

জঙ্গলে যেখানে ত্রিলোচনের দেহ পড়ে ছিল, তার পাশে একটি হুমকি পোস্টার পাওয়া গিয়েছে। উপুর হয়ে থাকা দেহের পিছনে গেঞ্জিতে পেন দিয়ে লেখা, ১৮ বছর বয়সে বিজেপি রাজনীতি।

রাহুল সিনহা-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপির উত্থানে ভীত হয়েই এই খুন করিয়েছে তৃণমূল। যারা পুরুলিয়াকে বিজেপি মুক্ত করবে বলছে, তারাই এই খুনের সঙ্গে যুক্ত। বলেছেন রাহুল সিনহা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্বাচনী ফলাফল নিয়ে অতি উৎসাহী বিজেপি কর্মীরা নিজেরাই খুনোখুনিতে জড়িয়ে পড়েছে। তাদের তরফে এই ঘটনার সিআইডি তদন্তের দাবি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাটে সবজি বিক্রি করতে গিয়েছিল ত্রিলোচন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ত্রিলোচন বাড়িতে ফোন করেছিল। সে সময় রাস্তায় বাধা পাওয়ার কথা জানিয়েছিল সে। রাতে আর বাড়ি ফেরেলনি সে।

বুধবার সকালে জঙ্গলে দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+