Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জায়গায় জায়গায় 'অন্য' চিত্র! পঞ্চায়েতে বোর্ড গঠনে হাত মেলাল মোদী-মমতার দল

২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে হঠাতে ফেডারেল ফ্রন্ট গড়তে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়। এহেন পরিস্থিতিতেও বিজেপির সঙ্গে জোট তৃণমূলের

একাবারে সরাসরি লড়াই চলছে তৃণমূলের সঙ্গে বিজেপি। ২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে হঠাতে ফেডারেল ফ্রন্ট গড়তে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়। এহেন পরিস্থিতিতেও বিজেপির সঙ্গে জোট তৃণমূলের। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপিকে সঙ্গে নিয়েই পঞ্চায়েতের বোর্ড গঠন করেছে তৃণমূল।

জায়গায় জায়গায় অন্য চিত্র! পঞ্চায়েতে বোর্ড গঠনে হাত মেলাল মোদী-মমতার দল

মালদা হোক বা উত্তর দিনাজপুর। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে গোটা রাজ্যের থেকে চিত্রটা একটু অন্য। কোথাও তৃণমূল বিজেপিকে সাহায্য করছে। কোথাও বিজেপিকে তৃণমূল সাহায্য করছে।

মালদায় ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৫০ টির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। । যার মধ্যে ছটিতে জোট হয়েছে বিজেপি-তৃণমূলের। যার মধ্যে রয়েছে, মানিকচকের চৌকি মিরদাদপুর, বামনগোলার বামনগোলা ও চাঁদপুর, হবিবপুরের কানতুর্কা, ধুমপুর, বুলবুলচণ্ডী।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের ৯৮ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি-র বোর্ড গঠনের খবর পাওয়া গিয়েছে। কালিয়াগঞ্জের রাধিকাপুরে বোর্ড গঠন করেছে এই দুই দল। প্রধান বিজেপি-র আর উপপ্রধান তৃণমূলের।

এই জোট নিয়ে সরাসরি কিছু বলতে চাইছেন না দুদলের জেলা নেতারা। আপাতত নানা কারণ খাড়া করছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+