শুভেন্দু-গড়ে বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে হামলা, উসকানিমূলক মন্তব্যের জের! প্রশ্ন
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কনভয়ে থাকা বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কনভয়ে থাকা বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এই হামলার ঘটনা ঘটে। তৃণমূলের বিধায়কের উপর হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছিল, তখনই দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

উল্লেখ্য, এদিন নির্বাচনী জনসভায় বিজেপি রাজ্য সভাপতি উসকানিমূলক বক্তব্য রাখেন। তিনি ভোটের দিন বাঁশ হাতে নিয়ে বেরনোর পরামর্শ দেন। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাঁশ কেটেছেন তো, না কাটলে কেটে ফেলুন। ভোটের দিন বাঁশ নিয়ে বেরোবেন সবাই। রাজ্যের শাসক যেমন, তাদের তেমনই জবাব দিতে হবে।

এরপরই দিলীপ ঘোষের উপর হামলার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগেও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হামলার মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এবারও তিনি হামলার মুখে পড়লেন। তাঁর কনভয়ে হামলা চালানো হল।
-
পয়লা বৈশাখে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? উত্তরবঙ্গের অবস্থাই বা কেমন? একনজরে আপডেট -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে












Click it and Unblock the Notifications