সায়ন্তন-রূপা-সহ বেশ কয়েকজনকে বাদ দিয়েই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা! বেশ কয়েকজন 'নিষ্ক্রিয়'কেও স্থান

বিজেপি (BJP) নতুন রাজ্য কমিটি (State Committee) ঘোষণা করা হল। তবে এবারের তালিকাতেও জায়গা হল না সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারিদের। তবে তালিকায় বেশ কয়েকজন পুরনো নেতার নাম রয়েছে, যাঁরা আগেকার তালিকা থেকে বাদ পড়েছিলেন। বি

বিজেপি (BJP) নতুন রাজ্য কমিটি (State Committee) ঘোষণা করা হল। তবে এবারের তালিকাতেও জায়গা হল না সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারিদের। তবে তালিকায় বেশ কয়েকজন পুরনো নেতার নাম রয়েছে, যাঁরা আগেকার তালিকা থেকে বাদ পড়েছিলেন। বিজেপির জেলা নেতৃত্বে রদবদলের পরেই কার্যত বিদ্রোহ দেখা দিয়েছিল।

তালিকায় ফিরলেন যাঁরা

তালিকায় ফিরলেন যাঁরা

এবার বিজেপির রাজ্য কমিটিতে রয়েছেন ১০৮ জন। শুরুর নামটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সংগঠনিক কাঁথি জেলার সদস্য হিসেবে তাঁর নামের পাশে উল্লেখ রয়েছে। তালিকায় ফেরানো হয়েছে রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায় চৌধুরী, শমীক ভট্টাচার্যদের। মাস কয়েক আগে প্রকাশিত তালিকায় এঁদের নাম বাদ গিয়েছিল। কোনও কোনো নেতাকে এর বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্যও করতে দেখা গিয়েছিল।

তালিকায় যাঁদের নাম নেই

তালিকায় যাঁদের নাম নেই

তবে আগের বারের মতো এবারের তালিকাতেও স্থান হয়নি সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারি এবং রূপা গঙ্গোপাধ্যায়ের। আগের বার তালিকা থেকে বাদ পড়ে সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারিরা দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁদেরকে সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারের সঙ্গেও দেখা গিয়েছিলেন বারে বারে। গত জানুয়ারিতে জয়প্রকাশ মজুমদারে সঙ্গে রীতেশ তিওয়ারিকে বরখাস্তও করা হয়েছিল। পরে জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেন।

নিষ্ক্রিয় সদস্যদের নিয়ে প্রশ্ন

নিষ্ক্রিয় সদস্যদের নিয়ে প্রশ্ন

তবে এই তালিকা প্রকাশের পরে বিজেপি অন্দরমহলে ক্ষোভ যে একেবারে নেই তা নয়। বেশ কয়েকজন নিষ্ক্রিয়কে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতা দক্ষিণের মধ্যে যাদবপুরের রিঙ্কু নস্কর। গত বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে এলাকায় সক্রিয় থাকতে দেখা যায়নি বলে অভিযোগ। পুরসভা নির্বাচনেও নয়। সেই তালিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষের মতো নেতাও। এছাড়াও বিশেষ আমন্ত্রিতদের তালিকায় থাকাদের নাম নিয়েও প্রশ্ন উঠেছে বিজেপি অন্দরে। প্রসঙ্গত বিশেষ আমন্ত্রিতদের তালিকায় থাকা প্রথম নামটি হল বাম আমলে কৃষ্ণনগর থেকে সিপিএম-এর টিকিটে সাংসদ হওয়া জ্যোতির্ময়ী শিকদার। বিশেষ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ৪৮ জনের নাম।

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন লকেট

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন লকেট

বিজেপির রাজ্য কমিটির আগেকার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সংগঠনে জায়গা দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। পরে পুরভোটের ফল নিয়ে তিনি বলেছিলেন, পুরনো লোকদের বাদ দেওয়াস ঠিক হয়নি। সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে লকেট চট্টোপাধ্যায় বৈঠক করেন। সেই বৈঠকে লকেট চট্টোপাধ্যায় রাজ্যে দলের সংগঠন নিয়ে তাঁর অভিযোগ জেপি নাড্ডার সামনে রাখেন। তারপরেই এই পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+