Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বঙ্গে বিজেপি শীর্ষনেতাদের কোন্দলই চূড়ান্ত অন্তরায়, ‘ঐক্যের ছবি’ নিয়ে চর্চা দলের অন্দরেই

বঙ্গে বিজেপি শীর্ষনেতাদের কোন্দলই চূড়ান্ত অন্তরায়, ‘ঐক্যের ছবি’ নিয়ে চর্চা দলের অন্দরেই

সম্প্রতি বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হয়ে এসেছেন সুনীল বনশল। অমিত শাহের খাস লোক। উত্তরপ্রদেশে দলকে সাফল্য এনে দেওয়ার পর এবার পূর্ব ভারতে সাফল্যের খোঁজে এসেছেন তিনি। বাংলার দায়িত্বে আসার পরই মন্থন শিবির থেকে তিনি একতার বার্তা দিয়েছেন। দলকে এক ফ্রেমে দেখতে চাইছেন তিনি। কিন্তু দলের অন্দরেই চর্চা এক ফ্রেমে নেতাদের দেখা গেলেও তাঁদের কোন্দল চরমে!

শুধু ফোটোসেশনে পাশাপাশি, আন্দোলনে ফারাক বিস্তর

শুধু ফোটোসেশনে পাশাপাশি, আন্দোলনে ফারাক বিস্তর

বৈদিক ভিলেজে বিজেপির মন্থন শিবির হয়েছে গত সপ্তাহে। সেখানে বিজেপির শীর্ষনেতাদের এক ফ্রেমে দেখা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীদের ফোটোসেশনে পাশাপাশি দেখা গেলেও, আদতে কি তাঁরা দলে এই অবস্থান বজায় রেখেছেন, প্রশ্ন তুলেছেন দলেরই একাংশ নেতা-নেত্রীরা।

বিজেপি শিবির তিন ভাগে বিভক্ত, সমালোচনায় বিক্ষুব্ধরা

বিজেপি শিবির তিন ভাগে বিভক্ত, সমালোচনায় বিক্ষুব্ধরা

বিজেপির মন্থন শিবিরের ফোটোসেশনে বেশ হাসিখুশি মেজাজে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ তার নেতাকে। সেই ছবি দেখে বোঝার উপায় নেই, তাঁদের মধ্যে মতানৈক্য রয়েছে। কিন্তু রাজ্য রাজনীতিতে তাঁদের অনৈক্য নিয়ে জোর চর্চা। এমনকী বিজেপি শিবিরও তিন ভাগে বিভক্ত। দলের বিক্ষুব্ধরা তা নিয়ে সরব হয়েছেন বারংবার।

বিজেপিতে ঐক্য, তাহলে‘সেভ বেঙ্গল বিজেপি’ মঞ্চ কেন

বিজেপিতে ঐক্য, তাহলে‘সেভ বেঙ্গল বিজেপি’ মঞ্চ কেন

বিরোধীরা বলেই থাকেন, বঙ্গ বিজেপির ঐক্য ছবিতেই আর মুখ খুললেই অনৈক্য ধরা পড়ে যায়। বঙ্গ বিজেপির বিক্ষুব্ধরাও, বর্তমান শসাক গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দেগেছেন একাধিকবার। সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে আওয়াজ তুলে 'সেভ বেঙ্গল বিজেপি' মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বিধায়ক থেকে সাংসদ, মন্ত্রী- কে নেই।

আদি-নব্য দ্বন্দ্ব তো আছেই তৎকাল নেতারাও আসীন

আদি-নব্য দ্বন্দ্ব তো আছেই তৎকাল নেতারাও আসীন

দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই আদি-নব্য দ্বন্দ্ব চূড়ান্ত হয়ে গিয়েছিল। তার আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। যত তাঁরা বালু মাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ এক হয়েছেন বলে স্লোগান তুলুন, পদে পদে তাঁদের অনৈক্যের ছাপ ধরা পড়েছে। তেমনই সুকান্ত-দিলীপের মধ্যেও অনৈক্য প্রকট। তবু সুকান্ত-শুভেন্দুকে অনেক ক্ষেত্রে দেখা যায় একসঙ্গে। কিন্তু সেখানেও উত্তর-দক্ষিণ বিভাজন তৈরি হয়ে গিয়েছে। মোট কথা, বিজেপিতে আদি-নব্য-তৎকাল নিয়ে ত্রিধারা তৈরি হয়ে গিয়েছে।

একে অপরের অবস্থান বিপরীত মেরুতে, প্রক্ট অনৈক্য

একে অপরের অবস্থান বিপরীত মেরুতে, প্রক্ট অনৈক্য

সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আন্দোলনে শান দেওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের মধ্যে একতার ছবি স্পষ্ট হয়নি। তাঁরা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে। আবার এক মধ্যে তৃণমূলে যাওয়া দলত্যাগীরা বিজেপিতে ফিরতে ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জল্পনা বাড়িয়ে দিয়েছেন সুকান্ত ও দিলীপ উভয়েই। কিন্তু তাঁদের ফেরানোর প্রশ্নে উভয়ে বিপরীত মেরুতে। আর বর্তমান রাজ্য সভাপতির সমালোচনা করতে তে এককালে দেখা গিয়েছে প্রাক্তনীকেও, এখন অনুপম হাজরাদের মতো অনেকে সেই সমালোচনা চালিয়ে যাচ্ছেন।

ছবি সৌ:টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+