চাইলে মমতার চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লির বাইরে বের করে দিতাম : দিলীপ ঘোষ

যখন উনি দিল্লিতে নাটক করছিলেন, আমরা যগি চাইতাম ওকে চুলের মুঠি ধরে দিল্লি থেকে বের করে দিতো পারতাম। আমাদের পুলিশ আছে ওখানে। কিন্তু আমরা তো তা করিনি। বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা, ১২ ডিসেম্বর : নোট বাতিল নিয়ে এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন দিলীপঘোষ তাতে শুধু যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নয়, বরং প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।

নোট বাতিল নিয়ে মমতার অবস্থানের বিরোধিতা করতে গিয়ে এদিন দিলীপবাবু বলেন, "যখন উনি দিল্লিতে নাটক করছিলেন, আমরা যগি চাইতাম ওকে চুলের মুঠি ধরে দিল্লি থেকে বের করে দিতো পারতাম। আমাদের পুলিশ আছে ওখানে। কিন্তু আমরা তো তা করিনি। একজন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর জন্য যে ধরণের শব্দ ব্যবহার করছেন উনি, তা মোটেই ঠিক নয়।"

চাইলে মমতার চুলের মুটি ধরে টানতে টানতে দিল্লির বাইরে বের করে দিতাম : দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে পাল্টা আক্রমণ করে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন মন্তব্য করেন, "রাজনীনি নতুন নিম্নে পৌঁছিয়েছে। নিম্নরুচির রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ভয়ানক, হুমকিজনক, মিথ্যা অভিযোগ এনে এভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে।"

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 'নোট বাতিলের জেরে ১০০ কোটি টাকা খুইয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে ' বলে আক্রমণ করেছিলেন এই দিলীপঘোষই।

এরপর একটি লিখিত বিবৃতিতে তৃণমূলের তরফে জানানো হয়েছিল, "নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারছে না বিজেপি, লক্ষ লক্ষ মানুষ যারা নোট বাতিলের জেরে ভোগান্তি, হয়রানির শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন। বিজেপি বিরোধীদের যেন তেন প্রকারে মুখ বন্ধ করতে চাইঠে। বিজেপির রাজ্যসভাপতি ভয়ঙ্কর, হুমকি, কুরুচিকর মন্তব্য করেছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+