লক্ষ্য ২০২৪, প্রশান্ত কিশোরের স্টাইলেই বঙ্গে বুথস্তরে 'সার্ভেয়া'র বিজেপির
লক্ষ্য ২০২৪, প্রশান্ত কিশোরের স্টাইলেই বঙ্গে বুথস্তরে 'সার্ভেয়া'র বিজেপির
ব্র্যান্ড মোদী তাঁর হাতের কারিগরি। কিন্তু এবার সেই প্রশান্ত কিশোর-ই বিপক্ষে৷ তার ফলও পাচ্ছে বিজেপি৷ পশ্চিমবঙ্গে ২০০-র লক্ষ্য রেখে ৭৭ এ থামতে হয়েছে বিজেপিকে। সামনে ২৪-এর লোকসভা ভোট সেখানে পিকে-র তীরেই পিকে-কে বিঁধতে চাইছে বিজেপি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য, ৩৯ টি সাংগঠনিক জেলায় বুথস্থরে আইটি সেলের কর্মী নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির৷

একুশে আশাহত বিজেপি!
একুশে দলের সিট সংখ্যা গতবারের চেয়ে বাড়লেও, জয় আসেনি৷ এমনকি যে সংখ্যাটা 'অন্তত' আশা করেছিলেন বিজেপি নেতারা তারও আশেপাশে দেখা যায়নি বঙ্গ-বিজেপিকে। শেষ লোকসভা নির্বাচনে দু'হাত তুলে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষ, ১৮টি আসনে পদ্ম ফুটেছিল৷ ২৪ এ কেন্দ্রে ক্ষমতায় থাকতে গেলে বিজেপির কাছে পশ্চিমবঙ্গের আসন বাড়ানো গুরুত্বপূর্ণ। তাই এবার নতুন করে প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি৷ আইটি সেল ঢেলে সাজানোর পাশাপাশি তাদের তদারকিতেই বুথ স্থরে প্রচুর সার্ভেয়ার নিয়োগ করছে বিজেপি৷

পিকের মডেল 'দুয়ারে সরকার'!
পিকের আইপ্যাকের সদস্যদের ধাঁচেই এদের কাজ হবে একদম বুথস্থরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা ও তাদের প্রয়োজনীয়তাগুলো বুঝতে চাওয়া। শেষ দশ'বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বিরোধিতা থাকলেও প্রথমে 'দিদিকে বলো' তারপর 'সবার জন্য স্বাস্থ্যসাথী' এবং একেবারে শেষপাতে 'দুয়ারে সরকার' প্রকল্পে এনে বাজিমাত করেছে টিম পিকে৷ এ কথা শাসক বিরোধীদের সবাই-ই মেনে নেয়। কিন্তু এই দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, ফ্রিতে ট্যাব দেওয়ার মতো প্রকল্পগুলি নেওয়ার আগে সময় নিয়ে বুথস্থরে ভালো রকমের সমীক্ষা করেছে আইপ্যাকের কর্মীরা৷ এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই দুয়ারে সরকারে, দুয়ারে রেশনের মতো প্রকল্পগুলিকে সামনে আনতে পেরেছেন পিকে ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মডেলকেই ফলো করছে বিজেপি!
এবার ঠিক একই পথে হেঁটে ৩৯ সাংগঠনিক জেলা, ৪২ লোকসভা কেন্দ্রে সার্ভেয়ার নিয়োগ করতে চলেছে বিজেপি৷ এরকমটাই দাবি করা হয়েছো একটি জাতীয় সংবাদমাধ্যমে। কীভাবে কাজ করবেন এই সার্ভেয়াররা? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মানুষের মাঝে মিশে থেকে এই কাজ করবেন সার্ভেয়াররা৷ কোথায় কোনদলের পাল্লা ভারী৷ এলাকায় কাকে মানুষ ভরসা করে, কে এলাকার প্রভাশালী, কী প্রয়োজনীয়তা এবং চাহিদা রয়েছে সাধারণ মানুষের সে নিয়েই তথ্য সংগ্রহ করে সার্ভেয়ার-রা পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে বিজেপির উপরমহলে৷ এই রিপোর্টের উপর ভিত্তি করেই ইস্যু ও প্রার্থী নির্বাচন হবে আগামী দিনে।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা








Click it and Unblock the Notifications