বাংলার নেতাকে ভিনরাজ্যের পদে অব্যাহতি! লোকসভার আগে ডানা ছাঁটল বিজেপি
বঙ্গ বিজেপিকে যখন এক সূত্রে বাঁধার কাজ করছেন পর্যবেক্ষক সুনীল বনসল, তখন বঙ্গ বিজেপির এক নেতার দায়িত্ব খর্ব করা হল। কেন্দ্রীয় সম্পাদক হিসেবে ভিনরাজ্যের দায়িত্বে ছিলেন অনুপম হাজরা। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।
বঙ্গ বিজেপিকে যখন এক সূত্রে বাঁধার কাজ করছেন পর্যবেক্ষক সুনীল বনসল, তখন বঙ্গ বিজেপির এক নেতার দায়িত্ব খর্ব করা হল। কেন্দ্রীয় সম্পাদক হিসেবে ভিনরাজ্যের দায়িত্বে ছিলেন অনুপম হাজরা। তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। তিনি যে বঙ্গ বিজেপিকে বারবার অস্বস্তিতে ফেলছিলেন, তার শাস্তিস্বরূপ কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় নেতৃত্ব।

অনুপম হাজরার প্রতি কঠোর হল বিজেপি
সম্প্রতি সুনীল বনসল এসেছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে। তিনি এসেই লক্ষ্য করেছেন বঙ্গ বিজেপি কোন্দলে জরাজীর্ণ। তাই নতুন দাওয়াই দিয়ে তিনি সর্বসময়ের পর্যবেক্ষক নিয়োগের সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ মানা হয়েছে, একইসঙ্গে যাঁরা অপ্রয়োজনীয় কথায় দলকে বিপাকে ফেলছেন, তাঁদের প্রতিও কঠোর হওয়ার কথা বলেছেন। সেই কারণেই অনুপম হাজরার প্রতি এমন কঠোর মনোভাব নেওয়া হল কি না সেই চর্চা চলছে।

বঙ্গ বিজেপির সমালোচনায় পদ খোয়ালেন অনুপম
বাংলার বিজেপি নেতাকে কেন্দ্রীয় সম্পাদক করেছিলেন জেপি নাড্ডারা। তৃণমূল থেকে বিজেপিতে আসার পুরস্কারস্বরূপ রাহুল সিনহার মতো নেতাকে সরিয়ে তাঁকে এই পদ দেওয়া হয়েছিল। বিহারের সহকারী পর্যবেক্ষকও করা হয়েছিল। হালে বঙ্গ বিজেপির সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ার পর তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

অন্যের দায়িত্বে অহেতুক নাক গলানোর অভিযোগ
অনুপম হাজরার বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তাঁকে বিহারের সহকারী পর্যবেক্ষক করা হলেও তিনি নিয়মিত বিহার সফর করতেন না। ব্যস্ত থাকতেন বাংলাকে নিযে সমালোচনায়। শুক্রবার তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাজ্য বিজেপির একাংশও মনে করছে, অনুপম হাজরাকে সরিয়ে দেওয়া হল নিজের দায়িত্ব পালন না করে অন্যের দায়িত্বে অহেতুক নাক গলানোর অভিযোগেই।

পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন বিজেপির পাখির চোখ
আসন্ন পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসভা নির্বাচন বিজেপির পাখির চোখ। তার আগে বঙ্গ বিজেপিকে নতুন করে সাজানোর কাজ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সম্প্রতি সুনীল বনসলকে বাংলার পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। কিন্তু বাংলার গতিপ্রকৃতি দেখে তিনি সাফ জানিয়ে দিয়েছেন এখানে পার্টটাইম পর্যবেক্ষকে কাজ হবে না। চাই ফুলটাইমার।

বঙ্গ বিজেপির ফুল টিম তৈরি পঞ্চায়েতের আগে
সুনীল বনসলের রিপোর্ট পেয়ে জেপি নাড্ডা বিহারের দোর্দণ্ডপ্রতাপ নেতা মঙ্গল পাণ্ডেকে বাংলার পর্যবেক্ষক করে পাঠিয়েছেন। সেইসঙ্গে তিনি অমিত মালব্যর সঙ্গে জুড়ে দিয়েছেন আশা লাকড়াকে। আর আগেই অমিতাভ চক্রবর্তীর সহকারী হিসেবে পাঠানো হয়েছে সতীশ ধন্দকে। ফলে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক টিম এমন দাঁড়াছে- সবার উপরে সুনীল বনসল, তাঁর নীচে মঙ্গল পাণ্ডে, তাঁর নীচে অমিত মালব্য ও আশা লাকড়া। আর বঙ্গ বিজেপিতে গুরুত্বপূর্ণ সভাপতি পদ ছাড়াও সাধারণ সম্পাদক সংগঠন পদটি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর সাধারণ সম্পাদক সংগঠন পদে থাকছেন অমিতাভ চক্রবর্তী। সহকারী সতীশ ধন্দ। এই হল আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে টি্ম বিজেপি।
-
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications