বাংলার কর্মীদের জন্য ১ কোটির তহবিল গড়ছে বিজেপি, দুই নেতার উদ্যোগে ব্যাপক সাড়া
বাংলার কর্মীদের জন্য ১ কোটির তহবিল গড়ছে বিজেপি, দুই নেতার উদ্যোগে ব্যাপক সাড়া
বাংলার পার্টি কর্মীদের জন্য পৃথক তহবিল তৈরি করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় যখন জ্বলছে গোটা বাংলা, তখন বিজেপি কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে তহবিল গঠনের পরিকল্পনা করল। ইতিমধ্যে এই তহবিলের জন্য অনলাইনে অর্থ সংগ্রহ করতে শুরু করেছে বিজেপি। এই তহবিল থেকে সাহায্য করা হবে আক্রান্ত কর্মী-সমর্থকদের।

প্রতিবাদে ধরনা-অবস্থানের পর অর্থসংগ্রহ অভিযান বিজেপির
রাজ্যে ভোট ফুরোলেও হিংসা বিদায় নেয়নি। প্রতিদিনই কোথাও না কোথাও হিংসা-সন্ত্রাসের ঘটনা ঘটছে। বেশ কিছু ঘটনা সমনে এসেছে, তৃণমূল আবার অনেক ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছে। তার প্রতিবাদে ধরনা-অবস্থানেও সামিল হয়েছে বিজেপি। রাজ্যপালের কাছে দরবার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি- সবরকম পদক্ষেপ নিয়েছে বিজেপি।

আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ অভিযানের পরিকল্পনা
এবার আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ অভিযানের পরিকল্পনা করল বিজেপি। সেইমতো বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ক্রাউডফান্ডিং অভিযান শুরু করেছেন। এই অভিযানে অনির্বাণের সঙ্গে রয়েছে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রও। দুই নেতা ব্যক্তিগত উদ্যোগকে দলীয় অভিযানের আকার দেওয়ার চেষ্টা করছেন।

বিজেপির তহবিল গঠন, দুই নেতার উদ্যোগে ব্যাপক সাড়া
মোট এক কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্র রেখেছেন দুই নেতা। আর তাঁদের এই উদ্যোগে নাকি ব্যাপক সাড়া মিলেছে। শনিবার রাত পর্যন্ত ৪৫ লক্ষ টাকা ওই তহবিলে জমা পড়েছ। এবার কর্মীদের কীভাবে ওই টাকা দেওয়া হবে, সে সম্পর্কে নির্দিষ্ট পদ্ধতি জানানো হবে। সেই পদ্ধতি মেনেই টাকা পৌঁছে দেওয়া হবে কর্মীদের হাতে।

রা্জ্যে হিংসা ও সন্ত্রাসের পরিবেশ বিজেপির সৃষ্টি! অভিযোগ
বিজেপি রা্জ্যে হিংসা ও সন্ত্রাসের অভিযোগ করলেও তৃণমূল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মানতে নারাজ। তিনি সাফ জানিয়েছেন, সবই বিজেপি সৃষ্টি করছে। যেখানে গন্ডগোল হচ্ছে, সেটাও সৃষ্টি করছে বিজেপি, যেখানে হচ্ছে না, সেটাও ভুয়ো ভিডিও করে মানুষের কাছে উপস্থাপনা করা হচ্ছে। তৃণমূল বিজেপির এই অর্থ সংগ্রহ অভিযানেরও সমালোচনা করেছেন। পরাজয় মানতে না পেরেই বিজেপি এইসব করছে বলে অভিযোগ।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications