প্রতারণার অভিযোগ, সিআইডিতে হাজিরা বিজেপি নেতার
ভবানীভবনে সিআইডির সদর দফতরে হাজিরা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। তাঁকে ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রতারণার অভিযোগে
সোমবার ভবানীভবনে সিআইডির সদর দফতরে হাজিরা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
তাঁকে ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা।

বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রতারণার অভিযোগে এর আগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, টাকা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করেছেন ওই দুই কর্মী। দুর্নীতির মোট পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। অভিযুক্তদের জেরায় বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যের নাম উঠে আসে বলে সিআইডি সূত্রে খবর। যে সময়ে এই দুর্নীতি হয় সেই সময় বসিরহাটের বিধায়ক ছিলেন শমীক ভট্টাচার্য। শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলেছিল সিআইডি।

শমীক ইমেলে জানান, সোমবার তিনি হাজিরা দেবেন। সেই মতো সোমবার দুপুরে সিআইডির দফতরে হাজিরা দেন শমীক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, এই দুর্নীতিতে কোনও বিজেপি নেতা জড়িত নন।












Click it and Unblock the Notifications