তৃণমূল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম! ২০২১-এ যাবে প্রশান্ত মহাসাগরে, কারণ জানালেন শমীক

তৃণমূল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

তৃণমূল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, তৃণমূলকে রাজনৈতিক দল বলা যাবে কিনা তা নিয়েই ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করবেন। তাঁর দাবি নরেন্দ্র মোদীর পথই ভবিষ্যত ভারতের পথ।

তৃণমূলকে কটাক্ষ

তৃণমূলকে কটাক্ষ

তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, তৃণমূল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তৃণমূলকে রাজনৈতিক দল বলা যাবে কিনা তা নিয়েই ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করবেন। বলেছেন তিনি।

নরেন্দ্র মোদীর পথই ভবিষ্যত ভারতের পথ

নরেন্দ্র মোদীর পথই ভবিষ্যত ভারতের পথ

শমীক ভট্টাচার্যের দাবি নরেন্দ্র মোদীর পথই ভবিষ্যত ভারতের পথ। তাই তৃণমূল থেকে যদি কেউ বিজেপিতে আসেন, তাহলে তিনি স্বাগত। তিনি বলেন, বিজেপি সর্বভারতীয় দল, তাই সর্বভারতীয় নেতৃত্ব যখন যাকে সেরকম চাইবে, সেরকমভাবে ব্যবহার করবে। শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিতে এলে বিজেপির মতোা করেই থাকতে হবে। আবার কেউ দল থেকে চলে যাওয়া মানেই দল দুর্বল হওয়া বলেছেন তিনি।

গণতন্ত্রে সংখ্যাই শেষ কথা

গণতন্ত্রে সংখ্যাই শেষ কথা

শমীক ভট্টাচার্য বলেছেন, গণতন্ত্রে সংখ্যাটাই শেষ কথা। তাই সংখ্যা বাড়াতে গেলে অন্য দল থেকে নেতা কর্মী আনতে হবে। তিনি বলেছেন, কংগ্রেস নেই আর সিপিএম আছে গভীর কোমায়।

প্রসঙ্গ তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর

প্রসঙ্গ তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর

মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে বঙ্গোপসাগরে ফেলেছিলেন। তাই বঙ্গোপসাগরে তো তৃণমূল যেতে পারে না। তাই প্রশান্ত মহাসাগর এসেছে। ২০২১-এ প্রশান্ত মহাসাগরেই তৃণমূলের অবগাহন হবে। বলেছেন শমীক ভট্টাচার্য। সাংগঠনিক কারণে প্রশান্ত কিশোরের নিয়োগকে তিনি কোনও রকমের আমলই দিতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+