বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্না, সকালে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়
গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বাঁশদ্রোণী থানায় রূপা গঙ্গোপাধ্যায়ের অবস্থান, ধর্না চলছিল৷ বুধবার গোটা রাত তিনি ধর্না দিচ্ছিলেন। আজ বৃহস্পতিবার সকালেও সেই ধর্না চলে৷ গতকাল বাঁশদ্রোণী এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়। তারপরেই উত্তেজনা, ভাঙচুরের ঘটনা দেখা যায়।
ওই ঘটনায় পুলিশ একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। তার গ্রেফতারির প্রতিবাদে রূপা গঙ্গোপাধ্যায় থানায় আসেন। দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু ও বিজেপি কর্মীকে গ্রেফতার, দুই ইস্যুতে বিক্ষোভ চলতে থাকে৷ এরপর রাতে থানাতেই ধর্নায় বসেন তিনি।

বৃহস্পতিবার সকালেও থানাতে রূপা গঙ্গোপাধ্যায় ধর্না চালাতে থাকেন। বিজেপি কর্মী সমর্থকরা ও উপস্থিত হচ্ছিলেন। রূপা গঙ্গোপাধ্যায়কে পুলিশ সরানোর চেষ্টা করেছে। কিন্তু তিনি পুলিশের কথা শোনেননি। শেষ পর্যন্ত রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করার পথেই হাঁটল কলকাতা পুলিশ।
বুধবার রাত আটটা থেকে বাঁশদ্রোণী থানায় অবস্থান শুরু করেন তিনি। রাতভর তিনি থানাতেই ছিলেন। পুলিশ তাঁর সঙ্গে কোনও খারাপ আচরণ করেনি। একথা জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। সকালেও তাঁর ধর্না কর্মসূচি চলতে থাকে। এক সময় দেখা যায় বাঁশদ্রোণী থানায় পুলিশ ও র্যাফের সংখ্যা বাড়ানো হয়। বেলা দশটা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা ও তৎপরতা জোরদার করা হয়েছে। বুধবার সকালে বাঁশদ্রোণী এলাকায় পে লোডারের ধাক্কায় মারা গিয়েছিল নবম শ্রেণির এক স্কুল ছাত্র। তারপর এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর চলে। ওই ঘটনায় পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে একজন বিজেপি কর্মী রয়েছেন।
আসল দোষীদের গ্রেফতার করা হচ্ছে না। নিরাপরাধ লোকজনকে ধরা হয়েছে। এই দাবি তুলে রাতে বাঁশদ্রোণী থানায় গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই এই ঘটনা প্রবাহ।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications