BJP 'চাদর চোর'! ট্রেনে শুভেন্দু ঘনিষ্ঠ নেতার কাণ্ড ভাইরাল, কটাক্ষ করলেন কুণাল ঘোষও, দেখুন ভিডিও
ট্রেনের এসি কোচ থেকে চাদর চুরির অভিযোগে এবার বিতর্কে জড়ালেন হুগলি জেলার বিজেপির এক নেতা। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেস সেই ভিডিওটি শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে। সেই সঙ্গে দাবি করেছে যে, "এই ঘটনাই বিজেপির আসল চেহারা তুলে ধরছে।"

ভাইরাল হওয়া ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম মৃন্ময় মজুমদার। তিনি হুগলি জেলা বিজেপির লিগ্যাল সেলের নেতা। পেশায় তিনি একজন আইনজীবী। জানা গিয়েছে যে, সিউড়ি আদালতে যাওয়ার পথে ট্রেনে ওঠেন তিনি। সেই সময়েরই একটি দৃশ্য সেই ভিডিওতে ধরা পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা সংবাদমাধ্যমের তরফ থেকে স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এসি কোচের এক অ্যাটেনডেন্ট তাঁকে বলছেন, "টিকিট কাটা থাকলেও চাদর ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় না।" সেই সময় মৃন্ময় মজুমদারকে বারবার 'সরি' বলতেও শোনা যাচ্ছে। গোটা ঘটনায় কোচের অন্য যাত্রীরাও বিস্ময় প্রকাশ করেছেন এবং কেউ কেউ প্রতিবাদও করেছেন।
Photo-ops with Modi and Suvendu on one hand, theft on the other. This is @BJP4India's politics.
— All India Trinamool Congress (@AITCofficial) January 6, 2026
The mask of the BJP’s so-called “sanskar” has fallen off inside a train coach. Instead of serving people, Hooghly BJP Legal Cell leader Mrinmoy Majumdar was allegedly caught stealing… pic.twitter.com/A4loz9TAKH
ভিডিওটি ঘিরেই বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজমাধ্যমে কটাক্ষ করে লিখেছেন যে, "বিজেপির নেতা ট্রেনের চাদর পর্যন্ত ছাড়ছেন না।" সমাজমাধ্যমে বিজেপিকে ট্যাগ করে তৃণমূল লিখছে যে, "একদিকে মোদি-শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরির অভিযোগ, এটাই বিজেপির রাজনীতি।" আরও অনেক অভিযোগ করা হয়েছে এবং কোচের অ্যাটেনডেন্টকেও হেনস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মৃন্ময় মজুমদারের একাধিক ছবি রয়েছে। ফলে বিজেপির লিগ্যাল সেলের এক নেতাকে ঘিরে এই বিতর্কে অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম












Click it and Unblock the Notifications