শুভেন্দুর বুকের ওপর পা তোলার হুঙ্কার! শালীনতার সীমা ছাড়ালেন দিলীপ ঘোষ
একদিকে যেমন তাপমাত্রা কমার লক্ষণ নেই, অন্যদিকে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। রাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের মুখেরভাষা কার্যত সীমা ছাড়িয়ে যাচ্ছে।
একদিকে যেমন তাপমাত্রা কমার লক্ষণ নেই, অন্যদিকে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। রাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের মুখের ভাষা কার্যত সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমনই এক বাক যুদ্ধে জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী মাওবাদী দমনের কায়দায় বিজেপিকে রোখার বার্তা দেওয়ায় দিলীপ ঘোষের হুমকি, বুকের ওপর পা তুলে দিয়ে রাজনীতি করার।

দলীয় সভা থেকে শুভেন্দুর আক্রমণ
ময়নার সভা থেকে বিজেপির নাম না করেই তাদের সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, বাড়তে দেওয়ার সুযোগ দেওয়া
হয়েছে। এদের নিয়ন্ত্রণে বেশি সময় লাগবে না। এই সময় তিনি কিষেণজির নাম উল্লেখ করেন। নাম না করে বিজেপি পেচি মস্তানের সঙ্গে তুলনা করেন। কোন রোগের কী ওষুধ দিতে হয়, তা তার জানা আছে। কার্যত
এমনই মন্তব্য করেন শুভেন্দু। তিনি আরও বলেন, কোন আবর্জনায় কোন ধরনের ব্লিচিং ও ফিনাইল লাগে তা তিনি জানেন ।

পাল্টা হুমকি দিলীপের
শুভেন্দুর হুমকির পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। কার্যত তিনি বলেন, পুলিশ-গুণ্ডা ঠেকাতে পারবে না। স্বর চড়িয়ে তিনি বলেন, বুকের ওপর পা দিয়ে রাজনীতি করবেন।

২৩ মের পর কী করবেন, প্রশ্ন দিলীপের
তমলুকের সভা থেকে দিলীপ ঘোষ বলেন, ২৩ মের পর কী করবেন, ওঁরাই ঠিক করুন। সূত্রের খবর অনুযায়ী, প্রয়োজনে ওড়িশা, কিংবা, ঝাড়খণ্ড, কিংবা বিহার পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন
দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর নাম না করে দাদাগিরি ও জমিদারি ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি। তাঁর আরও হুঁশিয়ারি, যাঁরা আক্রমণ করছে ২৩ মের পর তাদের পাড়া
থেকে বের করে এনে পিটিয়ে মারা হবে। বুকের ওপর পা দিয়ে রাজনীতি করবেন। কার্যত এমনও হুঁশিয়ারিও দিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications