তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপির শক্তিবৃদ্ধি জেলায় জেলায়, খুশির হাওয়া পদ্মশিবিরে

তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপির শক্তিবৃদ্ধি জেলায় জেলায়, খুশির হাওয়া পদ্মশিবিরে

২০২১-এর ভোট যত এগিয়ে আসছে, ততই ভাঙনের খেলা জমজমাট হচ্ছে রাজনৈতিক ময়দানে। একদল ছেড়ে অন্যদলে য়োগ দিচ্ছেন নেতা-কর্মীরা। তেমনই হাওড়ার উলুবেড়িয়ায় শ্যামাপ্রসাদ-স্মরণ অনুষ্ঠানে বিজেপির শক্তি বাড়ালেন শতাধিক কর্মী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান হল উলুবেড়িয়ার হাটগাছা ও হুগলির ডানকুনিতেও।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আমতায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আমতায়

আমতার অনুষ্ঠানে জয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শতাধিক তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। জয় বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন। তিনি বলেন, তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। তা পারে একমাত্র বিজেপিই। মানুষ বিজেপিমুখী হচ্ছেন। এবার তৃণমূলকে হারিয়ে পাপমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।

বিজেপিতে যোগ দিলেন তিন শতাধিক তৃণমূলকর্মী

বিজেপিতে যোগ দিলেন তিন শতাধিক তৃণমূলকর্মী

আমতার পাশাপাশি উলুবে়ড়িয়ার হাটগাছাতেও তিন শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মঙ্গলবার শ্যামাপ্রসাদ-স্মরণ অনুষ্ঠানে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ তাঁদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহিও।

তৃণমূল শিবিরে ভাঙন হুগলির ডানকুনিতে

তৃণমূল শিবিরে ভাঙন হুগলির ডানকুনিতে

কদিনে আগে হুগলির খানাকুলে বিজেপিতে ভাঙন ধরিয়ে প্রায় আড়াই হাজার কর্মীকে তৃণমূলে এনেছিলেন বলে দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি পাল্লা দিয়ে তৃণমূল শিবিরে ভাঙন ধরাল হুগলির ডানকুনিতে। ডানকুনির ৫, ৬ ও ১২ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক কর্মী যোগ দেন বিজেপিতে। সায়ন্তন বসু তাঁদের হাতে পতাকা তুলে দেন।

বিজেপির শক্তিবৃদ্ধিতে খুশির হাওয়া

বিজেপির শক্তিবৃদ্ধিতে খুশির হাওয়া

একই দিনে এই তিন জায়গায় বিজেপির শক্তিবৃদ্ধিতে খুশির হাওয়া পদ্মশিবিরে। বিজেপির লক্ষ্য জেলায় জেলায় সংগঠন বৃদ্ধি করা। সাংগঠনিক দুর্বলতা দূর করে বুথ স্তরে শক্তি বাড়িয়ে তাঁরা ২০১-এর প্রস্তুতি চূড়া্ন্ত করে ফেলতে চাইছে কালবিলম্ব না করে। ২০২১-এ তৃণমূলকে হারানোর সঙ্কল্প নিচ্ছে তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+