চার সভা থেকে মোদীর ভাষণ ৬৯ কেন্দ্রে, করোনার বঙ্গ-ভোটে ভার্চুয়াল প্রচারে জোর
চার সভা থেকে মোদীর ভাষণ ৬৯ কেন্দ্রে, করোনার বঙ্গ-ভোটে ভার্চুয়াল প্রচারে জোর
বাংলায় ভোটের মাঝেই করোনা হানা দিয়েছে। এই পরিস্থিতি প্রচার নিয়েই মাথাব্যথা সমস্ত রাজনৈতিক দলের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলায় প্রচার বাতিল করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কাটছাঁট করেছেন ভোট প্রচারে। বিজেপি জানিয়েছিল, মোদীর জনসভা হবে বঙ্গে। সেই সিদ্ধান্ত বলবৎ রেখেই ভার্চুয়াল প্রচারে জোর দিতে শুরু করেছে বিজেপি।

ভার্চুয়াল প্রচারে জোর, মোদীর সভা হবে
করোনা আবহে মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চারটি জনসভা বাতিল করা হয়েছে। পরিবর্তে রাজ্য নেতাদের তিনি বৈঠকে ডেকেছিলেন। তিনি জানিয়ে দেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল প্রচারে জোর দেওয়া উচিত। তবে করোনা পরিস্থিতিতে বিজেপি মোদীর কোনও সভা বাতিল করছে না।

কোভিড বিধি মেনেই প্রধানমন্ত্রী মোদীর সভা
বিজেপি জানিয়েছে, কোভিড বিধি মেনেই প্রধানমন্ত্রী মোদীর চারটি জনসভা হবে বাংলায়। ২২ ও ২৪ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল একদিনেই চারটি সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জনসভায় প্রবেশে নিয়ন্ত্রণ করা হয়েছে। সংক্রমণ মুক্ত হলেই মাঠের ভিতরে ঢোকার অনুমতি মিলবে। সামাজিক দূরত্বও যাতে মানা হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

চার সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য ৬৯ কেন্দ্রে
বিজেপি সূত্রে জানানো হয়েছে, মোদীর সভাস্থলে থাকবে ৫০০ লোক, মঞ্চে থাকবেন তিনজন। এই চার সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য পৌঁছে দেওয়া হবে ৬৯ কেন্দ্রে। ২৩ এপ্রিল তিনি মালদহ, বোলপুর, কলকাতা ও মুর্শিদাবাদে একটি করে সভা করবেন। এই চার সভা থেকে ভার্চুয়ালি তা পৌঁছে দেওয়া হবে বাকি সমস্ত কেন্দ্রে।

আর কোনও বড় সভা নয়, ভার্চুয়াল প্রচার-ছোট সভা
বাকি বিধানসভা আসনগুলিতে এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে মোদীর ভাষণ পৌঁছে দেওয়াই এখন টার্গেট বিজেপির। যাঁরা মাঠে আসতে পারবেন না, তাঁদের জন্য ভার্চুয়াল ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া অমিত শাহ বা নাড্ডাসহ বাকি সবার প্রচারেই রাশ টানা হয়েছে। আর কোনও বড় সভা নয়, ছোট ছোট সভায় জোর দেওয়া হয়েছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications