‘লোকসভার পরই ভেঙে যাবে তৃণমূল সরকার! বাংলায় ফের ভোট ৬ মাসের মধ্যেই’
স্রেফ একটা শর্ত পালন করলেই রাজ্যে বদলে যাবে তৃণমূল সরকার। কেন্দ্রীয়মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া নিশানা করলেন রাজ্যকে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে ছ-মাসের মধ্যেই ভেঙে দেওয়া হবে তৃণমূলের সর
স্রেফ একটা শর্ত পালন করলেই রাজ্যে বদলে যাবে তৃণমূল সরকার। কেন্দ্রীয়মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া নিশানা করলেন রাজ্যকে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে ছ-মাসের মধ্যেই ভেঙে দেওয়া হবে তৃণমূলের সরকার। নতুন করে নির্বাচন হবে। তখনই বদলে যাবে শাসক, রাজ্যে প্রকৃত পরিবর্তন আসবে।

'তৃণমূলের দিন শেষ'
বুধবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া এক কর্মিসভায় যোগ দিয়ে বলেন, আপনাদের লড়াই-ই পারে বিজেপিকে জেতাতে। আর বিজেপি এবার ক্ষমতায় এলেই তৃণমূলের দিন শেষ। ৬ মাসের মধ্যেই রাজ্যে ফের নির্বাচন হবে। আর সেই নির্বাচনে তৃণমূলের আর ফেরার সম্ভাবনা নেই-ই।

রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ
এদিন আলুওয়ালিয়ার মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়। তাঁর এই কথা বলার কারণ ব্যাখ্যা করেন আলুওয়ালিয়া বলেন, রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। রাজ্য সরকার ব্যর্থ সুশাসন দিতে। সেই নিরিখেই তিনি রাজ্যের সরকার ভেঙে দেওয়ার কথা বলেছেন।

পাহাড় থেকে সমতলে
উল্লেখ্য, এবার বিজেপি সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং থেকে প্রার্থী করেনি। তাঁকে দার্জিলিং থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে। আলুওয়ালিয়ার পরিবর্তে পাহাড়ে এবার বিজেপির প্রার্থী হয়েছেন রাজু সিং বিস্ত। শেষপর্যন্ত অনেক টালবাহানার পর বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে আলুওয়ালিয়াকে।












Click it and Unblock the Notifications