Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদার গলার 'লকেট', অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী, পল্টা বিস্ফোরক আক্রমণ বিজেপি নেত্রীর

সারদার গলার 'লকেট', অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী, পল্টা বিস্ফোরক আক্রমণ বিজেপি নেত্রীর

সারদার গলার লকেট ছিলেন লকেট চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেত্রী। তিনি বলেেছন মুখ্যমন্ত্রীর মাথার অবস্থা ঠিক নেই। সারদা কাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়ে মিথ্যে কথা বলছেন। তিনি যা বলছেন সেটা কতটা সত্যি সেটা প্রমাণ করে দেখান মমতা।

মমতাকে জবাব লকেটের

মমতাকে জবাব লকেটের

সারদা কাণ্ডে চূঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তীব্র প্রতিহাদ জানিয়ে লকেট দাবি করেছেন মুখ্যমন্ত্রীর মাথার অবস্থা ভাল নেই। হারবেন জেনে ভুল বকছেন। সারদার সঙ্গে তাঁর যোগ রয়েছে সেকথা প্রমাণ করে দেখান মমতা। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এবার চূঁচুড়া কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি।

লকেটকে নিশানা মমতা

লকেটকে নিশানা মমতা

লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির চূঁচুড়ায় সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লকেটকে নিশানা করে বলেছেন,লকেট তো সারদার গলার লকেট। অথচ এঁদের বিরুদ্ধে কোনও কেস নেই। স্থানীয় প্রার্থী পাচ্ছে না বিজেপি সেকারণে সাংসদকে ময়দানে নামিয়ে দিয়েছে। লোকসভা থেকে নেমে এসে এখন বিজেপির সাংসদরা বিধানসভায় লড়ছেন।

বাবুলকে নিশানা

বাবুলকে নিশানা

এদিন চূঁচড়ার সভা থেকে বাবুল সুপ্রিয়কেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাবুল একটা সময় বলেছিলেন সারদা হল রোজ ভ্যালির প্রথম রোজ। অথছ এঁদের বিরুদ্ধে কোন কেস হয় না। এঁরা এমপি হবেন আবার এমএলএ হবেন। প্রসঙ্গত উল্লেখ্য এবারে টালিগঞ্জে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। সমবার বাবুলের হয়ে রোড শো করার কথা জেপি নাড্ডার। বারবার টালিগঞ্জ কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বাবুল সুপ্রিয়কে।

বেছে বেছে প্রার্থী

বেছে বেছে প্রার্থী

মমতা বন্দ্যোপাধ্যায় কোন্ননগরের সভা থেকে বলেছেন, এবার ভাল হয়েছে গদ্দারদা দল থেকে বেরিয়ে গিয়েছে। নইলে ভোটের পর বিজেপি তাঁদের কিনত। যাতে বিজেপি টাকা দিয়ে কিনতে না পারে সেকারণে এবার বেছে বেছে প্রার্থী করা হয়েছে বলে দাবি করেছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন ২০০ আসন না পেলে বিজেপি গদ্দারদের টাকা দিয়ে কিনে নিেয় সরকার গড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+