‘পাহাড়ে বনধ উঠবে না’, গুরুংয়ের বার্তায় বিভাজন স্পষ্ট মোর্চায়

নবান্নে সর্বদল বৈঠকে যখন পাহাড়ে আলোর রেখা ফুটে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই গুরুংয়ের বার্তা, বনধ উঠবে না পাহাড়ে।

যতই সর্বদল বৈঠক হোক, এখনই অনির্দিষ্টকালীন বনধ তোলা হবে না পাহাড় থেকে। নবান্নে বৈঠক শেষ হওয়ার পরই মোর্চা সুপ্রিমো বিমল গুরুং জানিয়ে দিলেন এই কথা। মঙ্গলবার পাহাড়ের গোপন ঘাঁটি থেকে বিমল গুরুং জানান, নবান্নে সর্বদল বৈঠকে কী হয়েছে, তা নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই। সর্বদল বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে আমি জানি না।

বিমল গুরুং আরও বলেন, এদিন গোর্খা জনমুক্তি মোর্চার উচিত ছিল সর্বদল বৈঠক ওয়াক-আউট করা। কিন্তু সর্বদলে উপস্থিত মোর্চা নেতারা তা করেনি। এতে পাহাড়ের মানুষের দাবিকে অবজ্ঞা করা হয়েছে। যখন গোর্খাল্যান্ড নিয়ে কোনও আলোচনা হয়নি, তখন ওয়াক আউটই ছিল এক ও একমাত্র পথ।

গুরুংয়ের বনধ-বার্তায় বিভাজন স্পষ্ট মোর্চায়

যদিও মোর্চা সুপ্রিমোর এই দাবি সমূলে উৎখাত করেছেন মোর্চার আহ্বায়ক বিনয় তামাং। তিনি বলেন, সুন্দর পরিবেশে বৈঠক হয়েছে। আমরা মোর্চার তরফ থেকে স্মারকলিপি তুলে দিয়েছি মুখ্যমন্ত্রীর হাতে। সেই স্মারকলিপিতে প্রথম দাবিই ছিল গোর্খাল্যান্ড। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে অচলাবস্থার চলছে। এই অবস্থায় সর্বাগ্রে পাহাড়ে শান্তি ফেরানো জরুরি। তাই ওয়াক আউট করার কোনও অর্থ হয় না।

বিমল গুরুংয়ের এদিনের মন্তব্যে মোর্চার মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়ে গেল। বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হওয়া এবং বিনয় তামাং দলের মুখ হওয়ার পর থেকেই মোর্চার মধ্যে বিভেদ তৈরি হয়েছে। সেই বিভেদের কথা শোনা গিয়েছিল অডিও ক্লিপিংয়ে। তারপর ফের এদিন গুরুংয়ের বার্তায় স্পষ্ট হল বিভাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+