উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সুখবর! পরীক্ষার্থীদের দেওয়া হবে এই সুবিধা, কেন এমন সিদ্ধান্ত? জানুন
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তনের আসার আভাস মিলেছে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার (সাপ্লিমেন্টারি সহ) পরীক্ষায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে আগে থেকেই ওএমআরশিট এবং প্রশ্নপত্র দেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা সংসদ। তবে এই সিদ্ধান্ত আসলেই কার্যকর হবে কিনা তা নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই প্রস্তাব ইতিমধ্যেই বিকাশ ভবনে পাঠিয়েছে।

সম্প্রতি তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন যে, হিসাবশাস্ত্র (Accountancy), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics)-এর মতো কিছু বিষয় আছে যেগুলোর প্রশ্নপত্র সমাধান করতে সময় যথেষ্ট ছিল না। তাই পড়ুয়াদের চাহিদার কথা ভেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার উদ্যোগ নিয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে দুপুর ১২টায়। তবে এইবার পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাবে সকাল ৯টা ৫০ মিনিটে। অর্থাৎ মূল সময় শুরুর ১০ মিনিট আগেই। এর কারণ হল যাতে পরীক্ষার্থীরা প্রশ্ন পড়ে তা বোঝার জন্য ১০ মিনিট বেশি সময় পে এবং প্রশ্ন পড়ার পড়ে নিয়ে উত্তর লিখতে পারে।
এই বিষয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, "পরীক্ষার্থীরা যাতে প্রশ্ন দেখে ভাবার সুযোগ পায়, তাই পরীক্ষার সময় না পাল্টিয়ে প্রশ্নপত্র ১০ মিনিট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
নিয়ম অনুযায়ী, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যে দিন হবে সেদিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও ওএমআরশিটে নেওয়া হবে। এই পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে এবং শেষ হবে ২টা ১৫ মিনিটে। একইভাবে এখানেও পরীক্ষার্থীরা ১২টা ৫০ মিনিটেই ওএমআরশিট হাতে পেয়ে যাবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে, পরীক্ষার নির্দিষ্ট সময়সীমায় কোনও পরিবর্তন হবে না। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটই থাকবে এবং চতুর্থ সেমিস্টার ২ ঘণ্টারই হবে। পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রেও আগের নিয়মই বহাল থাকবে। তাঁরা পরীক্ষার জন্য আগের মতোই ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications