Bhangar: 'অশান্তির দায় শাসকের' ভাঙড়ের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক নওশাদ, নিজেকে নিয়েও আশঙ্কা প্রকাশ
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়। বিডিও অফিসের কাছেই মুড়িমুড়কির মতো বোমাবাজি। আক্রান্ত পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে ফোন করল নির্বাচন কমিশন। কেন এই ঘটনা ঘটল ভাঙড়ে তা নিয়ে জেলা শাসকের কাছে জানতে েচয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
ভাঙড়ের পরিস্থিতি অবিলম্বে শান্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভাঙড়ে এখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ। আক্রান্ত হয়েছে কাশীপুর থানার পুলিশ অফিসার। তাঁকে লক্ষ্য করে কাঁচের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভাঙড়ে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুমুল অশান্তি তৈরি হয়েছে ভাঙড়ে। মুড়িমুরকির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে। তার েজরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভাঙড়ে। আইএসএফ কর্মী সমর্থকরা ভাঙড়ে বোমাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। আজই সেখানে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটেছে ভাঙড়ে তা রীতিমত উদ্বেগজনক।
পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেলে হয়েছে পুলিশকে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দিতে চাইলেও তাতে ঘাটতি পড়ে। বিডিও অফিসের সামনে ১ কিলোমিটারের মধ্যে পুলিশ মোতায়েন থাকলেও তার পরে যেভাবে বোমাবাজি হয়েছে তা সামাল দেওয়া অল্পসংখ্যক পুলিশের পক্ষে ছিল না। পুলিশকে লক্ষ্য করে বোমা, ইটবৃষ্টি, কাচের বোতল ছোড়া হয়।

কাশীপুর থানার এসাই আক্রান্ত হয়েছেন ঘটনায়। আরও বেশকয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় আইএসলএফ কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পুলিশ। যদিও আইএসএফ কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অশান্তি বাধিয়েছে। তারা বোমা বর্ষণ করেছে। আইএফআসের সুপ্রিমো নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছেন এই অশান্তির দায় শাসকের।

ভাঙড়ের নাম খারাপ হতে তিনি দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন। ভাঙড়ে গণতান্ত্রিক উপায়ে শান্তি ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নওশাদ সিদ্দিকি। এমনকী ভাঙড়ে তিনিও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন নওশাদ। তিনি বলেছেন আইনি পথে তিনি লড়াই করবেন। ভাঙড় মডেল হয়ে যাচ্ছিল বিরোধীদের কাছে সেটা হতে দিতে চাইছে না শাসক দল। সেকারণেই তৃণমূলের কাছে ভাঙড় প্রেস্টিজ ফাইট বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নওশাদ সিদ্দিকি বলেছেন তৃণমূলের হামলা থেকে বাঁচতে প্রতিরোধ গড়েছে তার দলের কর্মী সমর্থকরা। নইলে তাঁর দলের কর্মীদের মেরে ফেলা হত। কোনও মনোনয়ন তাঁরা জমা দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। আইএসএফ কর্মীরা অভিযোগ করেছেন বিড়িও অফিসের সামনে বসে রয়েছে আরাবুলের লোকেরা। তারা মনোনয়ন জমা দিতে গেলেই হুমকি দিচ্ছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications