পুজোর দিনে ভাসবে বাংলা? ফের নিম্নচাপের ভ্রুকুটি? কী বলছে হাওয়া অফিস?
আর কয়েক সপ্তাহ পরেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু সেখানেও এখন তৈরি হয়েছে দুর্যোগের মেঘ। সবে বাংলায় অতি বৃষ্টির দুর্যোগ কেটেছে। তবে তার মধ্যেই ফের আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস।
পুজোতে বৃষ্টি হতে পারে। তেমন ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তার প্রভাব পড়তে পারে বাংলা জুড়ে। এমন আশঙ্কার কথা তৈরি হয়েছে।

অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। এই আশঙ্কার কথা এদিন শোনা গিয়েছে। অক্টোবর মাসের শুরুতেই মহালয়া। ১০ তারিখ সপ্তমী। দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তাহলে কি পুজোর আনন্দ, উৎসব মাটি হওয়ার আশঙ্কা? সেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।
অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
প্রাকপুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায়? তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয়? সেটাই দেখার। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।
গত সপ্তাহেই গভীর নিম্নচাপের দরুণ ভারী বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির জেরে বাংলায় এখন বন্যা পরিস্থিতি। তার মধ্যেই নতুন করে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দুর্যোগ শেষ পর্যন্ত বাংলার দিকে কি এগিয়ে আসবে? সেই প্রশ্নের উত্তরের জন্য সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications