Panchayat Election 2023 Voting LIVE: ভোট সন্ত্রাসের বাড়ছে মৃত্যুর সংখ্যা

West Bengal Panchayat Election 2023: শনিবার বড় পরীক্ষায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। গত প্রায় ৩১ দিন একাধিক ঘটনা প্রবাহের মধ্যে দিয়েছে বাংলা। একের পর এক জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছে। ভোটের আগেই ১৮ জনের মৃত্যু হয়েছে বাংলায়।

পঞ্চায়েত কার? রায় দেবে গ্রাম বাংলা

এই অবস্থায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া মন্তব্যের মধ্যে পড়তে হয়েছে কমিশনারকে। এমনকি কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে কমিশন। শুধু তাই নয়, চাপ নিতে না পারলে কমিশনার পদ থেকে রাজীব সিনহাকে সরে যাওয়ার কথাও বলে হাইকোর্ট। একের পর এক ঘটনার মধ্যে ফাইনাল পরীক্ষাতে কমিশন। পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় খবরে তাজা আপডেট-

Jul 08, 2023, 11:25 pm IST

কুলতলিতে ভোট কেন্দ্রের কাছে পিটিয়ে খুন

পঞ্চায়েত নির্বাচনে ভোটের বলি আরো এক। পিটিয়ে মাথা থেতলে খুন করা হলো এক ব্যক্তিকে।
Jul 08, 2023, 10:04 pm IST

৩১ দিনে ৩৬ জনের মৃত্যু

গত ৩১ দিনে সারা রাজ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে
Jul 08, 2023, 8:06 pm IST

কমিশনে শুভেন্দু অধিকারী

রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী
Jul 08, 2023, 7:07 pm IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্মন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের

পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবি
Jul 08, 2023, 6:49 pm IST

নির্বাচন নিয়ে প্রশ্ন অধীরের

নির্বাচনে হিংসা নিয়ে প্রশ্ন তুলে অধীর চৌধুরী বলেছেন, এই নির্বাচনেক কী দরকার ছিন?
Jul 08, 2023, 6:24 pm IST

নাড্ডার ফোন শুভেন্দু

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন ডেপি নাড্ডা
Jul 08, 2023, 5:36 pm IST

কমিশনের আজব সাফাই

কে কাকে গুলি করবে, কাকে মারবে, তা কেউ বলতে পারে না, বললেন রাজীব সিনহা
Jul 08, 2023, 5:07 pm IST

মাত্র তিনজনের মৃত্যু!

সকাল থেকে একের পর এক খুন! তথ্য বলছে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বাংলায়। কিন্তু কমিশনার রাজীব সিনহা জানাচ্ছেন, ভোটের দিন রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে। তবে আইনশৃঙ্খলা পুলিশের দেখার কথা বলে জানিয়েছে কমিশনার।
Jul 08, 2023, 4:57 pm IST

ভোটের শেষ বেলায় দেদার ছাপ্পা

ভোটের শেষ বেলায় দেদার ছাপ্পা! একাধিক বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ। শাসক-বিরোধী উভয় দলের বিরুদ্ধে এই অভিযোগ,
Jul 08, 2023, 4:36 pm IST

ফের উত্তপ্ত আউশগ্রাম।

ফের উত্তপ্ত আউশগ্রাম।ভোটের দিন সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনায় ১ব্লকের দিগনগর ২ পঞ্চায়েতের লক্ষীগঞ্জ গ্রামে।এই ঘটনায় আহত হয়েছেন বেষকয়েকজন।গুরুতর আহত সিপিএম সমর্থক মাতাল মুর্মু(২৮) স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান।
Jul 08, 2023, 4:16 pm IST

কড়া ভাষায় অমিত মালব্যকে আক্রমণ

রাজ্যজুড়ে অশান্তি! বিজেপির কেন্দ্রীয় নেতাকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা দেবাংশুর
Jul 08, 2023, 4:06 pm IST

ব্যালট বাক্সে জল ঢেলে দেবার অভিযোগ

হাওড়ার ডোমজুড়ে ব্যালট বাক্সে জল ঢেলে দেবার অভিযোগ উঠলো সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। ডোমজুড়ের মহিয়ারী গ্রাম পঞ্চায়েতের অঙ্কুরহাটি কিবরিয়া গাজী হাইস্কুলের ৫ নম্বর পার্টে ব্যালট বাক্সের মধ্যে জল ঢেলে দেবার অভিযোগ উঠেছে সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে।
Jul 08, 2023, 3:48 pm IST

শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর

শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর
রণক্ষেত্র নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। শূন্যে গুলি চালিয়েছে বাহিনী।
Jul 08, 2023, 3:26 pm IST

ব্যাপক বিক্ষোভ কংগ্রেসের!

ব্যাপক বিক্ষোভ কংগ্রেসের!
রাজ্যেজুড়ে ভোট সন্ত্রাস। প্রশ্নের মুখে নিরাপত্তা। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Jul 08, 2023, 3:13 pm IST

সময় যত বাড়ছে তত উত্তেজনা ছড়াচ্ছে!

বুথের সামনে পড়ে আছে বোমা! গোয়ালপোখর ২ নম্বর ব্লকের ১০ নম্বর বুথে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে গুরুতর জখম হয় বিদ্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শাহেনশা
Jul 08, 2023, 3:06 pm IST

একাধিক বুথে বহিরাগতদের জমায়েত।

ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে বহিরাগতদের জমায়েত। পুলিশ র‍্যাফ তারা করে এলাকা ফাঁকা করলো। আটক করা হয় কয়েকজনকে।
Jul 08, 2023, 2:52 pm IST

দুপুর দুটো পর্যন্ত ভোটের হার

দুপুর দুটো পর্যন্ত ভোটের হার ৩৬ শতাংশ। অন্যদিকে কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার রাজ্য যুবমোর্চা সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও ৩০ জন বিজেপি যুবমোর্চা কার্যকর্তা
Jul 08, 2023, 2:41 pm IST

গনতন্ত্রের উৎসবে পুকুরে ব্যালট বাক্স!

প্রশ্ন মুখে পঞ্চায়েত নির্বাচন। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু বাংলায়। ব্যালট বাক্স পড়ল পুকুরে।
Jul 08, 2023, 2:31 pm IST

কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমার হামলা

ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমার হামলা চালানো হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী ব্যাংকের সামনে।
Jul 08, 2023, 2:19 pm IST

হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ

হাওড়ার পাঁচলা ব্লকের বিকি হাকোলায় ছাপ্পা ভোটের অভিযোগ তুললো বিজেপি।এদিন রানিহাটির পাঁচলা ব্লকের বিকি হাকোলা পঞ্চায়েতের ঊমেশ চন্দ্র হাইস্কুলের ২৩৫ নম্বর বুথে
Jul 08, 2023, 2:08 pm IST

দায়িত্ব থেকে মুক্তি দিন!

দায়িত্ব থেকে মুক্তি দিন!
গঙ্গারামপুরের জয়দেবপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ব্যাপক ছাপ্পা ভোট ঘটনাস্থলে আসতেই সুকান্ত মজুমদারকে ঘিরে বাহিনীর একমাত্র জওয়ান হাতজোড় করে দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার আবেদন
Jul 08, 2023, 1:58 pm IST

সকাল ন'টা পর্যন্ত পাহাড়ে ভোটের হার

দার্জিলিং পুলবাজার: ৫.৪০%, জোরবাংলো -সুখিয়াপকড়ি: ৯.০৮%, কার্শিয়াং: ৭.৫১%, মিরিক: ৮.৪১%, রংলি রংলিওট : ৮.৩৭% সকাল ন'টা পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভোটদানের সংখ্যা প্রায় ২৮৯৩১
Jul 08, 2023, 1:49 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিরোধীদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিরোধীদের
একের পর এক মৃত্যু। এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রশ্ন বিরোধীদের। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিরোধীদের
Jul 08, 2023, 1:37 pm IST

একের পর এক মৃত্যু। দিনহাটাতে আরও একজনের মৃত্যু । বিজেপি কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু সকাল থেকে। মোট ৩২ জনের মৃত্যু হল বাংলায়।
Jul 08, 2023, 1:28 pm IST

রাজ্যজুড়ে অশান্তি।

রাজ্যজুড়ে অশান্তি। নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলই
Jul 08, 2023, 1:15 pm IST

নওদাতে খুন কংগ্রেস কর্মী

একের পর এক খুন। নওদায় খুন আরও এক কংগ্রেস কর্মী। একদিনে মৃতের সংখ্যা ১১।
Jul 08, 2023, 1:08 pm IST

একের পর এক মৃত্যু

২০১৮ এর নির্বাচনকে ছাপিয়ে যাচ্ছে ২৩ এর ভোট! একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। লালগোলা, কাটোয়া সহ আরও এক জায়গাতে মৃত্যুর খবর সামনে আসছে।
Jul 08, 2023, 1:03 pm IST

বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বিস্ফোরক শুভেন্দু অধিকারী
আমি বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মন্ত্রিত্ব ছেড়ে এসেছি। সেই লক্ষ্যে অবিচল। কালীঘাট চলো, যতই গুলি চলুক, ইটগুলো খুলে নিয়ে আসি। আমিও যাব। দিল্লির কে কী ভাবল তা নিয়ে ভাবি না।
Jul 08, 2023, 12:50 pm IST

নির্বাচন কমিশনে বিএসএফের আধিকারিকরা

সকাল থেকে নিজের দফতরেই ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের প্রায় চার ঘন্টা পর তিনি আসেন। এরপরেই বাহিনী নিয়ে আলোচনা হল। এলেন বিএসএফের আধিকারিকরা।
Jul 08, 2023, 12:44 pm IST

বাঁচান আমাদের!

বাঁচান ভোট করাতে পারছি না বলছে পুলিশ-প্রিসাইডিং অফিসার। বিজেপি সভাপতির কাছে কাতর আর্জি।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+