সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী, কী বললেন ব্রাত্য বসু

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী, কী বললেন ব্রাত্য বসু

নতুন বছর শুরুর আগেই বড় প্রাপ্তি শিক্ষামন্ত্রীর। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক, পরিচালক, লেখক ব্রাত্য বসু। 'মীরজাফর ও অন্যান্য নাটক' বইয়ের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেতে চলেছেন তিনি। কয়েকদিন আগেই তাঁর ছবি গোয়া ফিল্ম ফেস্টিভালে না দেখানো নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। রাজনৈতিক কারণে তাঁর ছবি গোয়া ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়নি বলে অভিযোগ করেছিলেন ব্রাত্য বসু।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী, কী বললেন ব্রাত্য বসু

তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য তিনি। একই সঙ্গে দমদম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রীষ আবার একাধারে তিনি অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক। একাধিক প্রতিভা রয়েছে তাঁর। একাধিক ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। নিজে একাধিক বাংলা ছবিতে নাটক করেছেন। তাঁর নিজের নাট্যদলও ছিল। কিন্তু রাজনৈতিক কারণে অনেকটাই সেসব কমিয়ে দিয়েছেন তিনি। তবে সাহিত্যের সঙ্গে নিজের যোগ ছাড়তে পারেননি ব্রাত্য বসু।

করোনা সংক্রমণের আগে প্রকাশিত হয়েছিল তাঁর 'মীরজাফর ও অন্যান্য নাটক' নামে বইটি। নতুন বছরের শুরুতেই এই বিশেষ পুরস্কারের জন্য তাঁর নাম মনোনিত হয়েছে। এতে স্বাভাবিক ভাবেই খুশি সাহিত্যিক এবং মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন 'বহু দিনের পরিশ্রমের সাফল্য।' তিনি বলেছেন অনেকদিন ধরেই লেখালেখি করছেন কাজেই পুরস্কারের জন্য মনোনিত হতে পেরে বেশ ভালই লাগছে। সাহিত্য অ্যাকাডেমি একটি স্বশাসিত সংস্থা। সারা দেশের সাহিত্যচর্চার লোকজন এর সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছি। এটাই অনেকটা বড় কথা। পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণে চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন িতনি। ২০১৯ সালে 'মীরজাফর ও অন্যান্য নাটক' বইটি প্রকাশিত হয়েছিল। এ ছাড়াও তাঁর লেখা 'বোমা', 'ত্রয়ী', 'প্রসঙ্গ থিয়েটার' 'নটেগাছ এবং অন্যান্য লেখা'র মতো বই সমালোচকদের প্রশংসা পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+