Wayanad Landslide: পেটের দায়ে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে, কেরলে খোঁজ নেই বাংলার শতাধিক পরিযায়ী শ্রমিকের
কাজ নেই রাজ্যে। প্রতিবছরই বাংলা থেকে অসংখ্য শ্রমিক পাড়ি দেন কেরলে। সেখানেই থাকেন তাঁরা। কেরলের ওয়েনাড়ে ধসের পর বাংলার অকাধিক গ্রামে দুশ্চিন্তার কালো মেঘ ঘনীয়ে এসেছে। কারোর স্বামী, কারোর ছেলে আবার কারোর ভাই কাজ করতে গিয়েছিলেন কেরলে।
সেদিনের পর থেকে আর তাঁদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকেরা। চিন্তায় চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকেদের। কোথায় রয়েছে কেমন রয়েছে তাঁদের ঘরের ছেলে এই নিয়ে ভেবে কুল পাচ্ছেন না তাঁরা। কেউ গিয়েছিলেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবার কেউ নিজে গিয়েই সেখানে কাজ খুঁজে নিয়েছিলেন।

প্রতিমাসে নিয়ম করে বাড়িতে টাকা পাঠাতেন তাঁরা। তাঁদের রোজগারের উপরেই অনেক পরিবারের সংসার চলছে। কিন্তু ওয়েনাড়ের ভয়াবহ পরিস্থিতির ধাক্কা তাঁদের সংসারে এসে পড়তে পারে এই আশঙ্কায় রয়েছেন সকলে। ওয়েনাড়ে ধসের পর থেকে খোঁজ মিলছে না প্রকায় ৬০০ পরিযায়ী শ্রমিক। তারা সকলেই অসম এবং বাংলার বলে জানা গিয়েছে।
বুধবারের পরে বৃহস্পতিবারেও ওয়েনাড়ের একাধিক জায়গায় চলছে উদ্ধারকাজ। এখনও নিখোঁজ ২০০-র উপর। তাঁরা জীবিত না মৃত তা জানা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে ওয়েনাড়ের কালপেট্টা এলাকায় চা বাগানে কাজ করতেন প্রায় ৬০০ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা প্রায় সকলেই অসম এবং বাংলা থেকে এসেছিলেন। তাঁরা কোথায় কী অবস্থায় রয়েছেন সেটা জানা যাচ্ছে না।
এমন পরিস্থিতি হয়েছে কেরলেন যে মতদেহ শনাক্ত করার মতো পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। একই পরিবারের প্রায় সকলেরই মৃত্যু হয়েছে। প্রতিবেশীরাও মৃত। কাজেই দেহ শনাক্ত করবে কে। হাসপাতালগুলিতে থরে থরে সাজানো রয়েছে দেহ। সেদিনের ধসে গোটা একটা স্কুল ভেসে গিয়েছিল। সেখানে ২২ জন পড়ুয়াই মারা গিয়েছে। তাঁদের পরিবারের কারোরও সন্ধান পাওয়া যাচ্ছে না। স্কুলের বেঁচে থাকা শিক্ষক-শিক্ষিকারাই শনাক্ত করছেন পড়ুযাদের।
বাংলার শ্রমিকদের কী পরিণতি হয়েছে সেটা কেউ বলতে পারছেন না। ছবির মতো সুন্দর ওয়েনাড় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে কান্নার রোল, মৃতদেহের সারি। ঘরবাড়ি নেই বললেই চলে। পরিচিত জনপদের কোনও অস্তিত্বই নেই সেখানে। পথঘাট-নদী মিশে একাকার হয়ে গিয়েছে। কোনও মতে সেখানে সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। কোথায় কোথায় দেহ ভেসে গিয়েছে তার কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications