Bankura: মমতার বার্তাই সার, ড্রেনের কাজে "কাটমানির ভাগ না দেওয়ায়" দলের বুথ সভাপতিকেই গুলি তৃণমূলের!
Bankura: নেতাজি ইন্ডোরে দলের মেগা সমাবেশ থেকে ভেদাভেদ ভুলে সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মুখেও শোনা গিয়েছিল একই কথা। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের বার্তাই সার। বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। এমনকি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলিও (shootout)।
বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামের ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Clash) দলের লোকের হাতেই গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি। আহতের নাম নাসিম শেখ। শনিবার গুলিবিদ্ধ ওই তৃণমূল বুথ সভাপতি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছ়ড়ায় এলাকায়।

কিন্তু কী নিয়ে চরমে উঠল দ্বন্দ্ব? স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূলের দুইটি গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। শনিবার সকাল থেকেও ছিল চাপা উত্তেজনা। চকাই গ্রামে একটি ড্রেন নির্মাণকে ঘিরে সেই বিরোধ চরমে ওঠে। এই ঘটনার মাঝেই বিকেলে ডিয়ার হাজারি গোষ্ঠীর লোকজন নাসিম শেখকে গুলি করে বলে অভিযোগ। মোট ২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।
তৃণমূলের আহত বুথ সভাপতি নাসিম শেখের দাবি, গ্রামের ড্রেন নির্মাণের টাকার ভাগ চেয়েছিল অপর গোষ্ঠী। তিনি আরও জানান, "গ্রামের কাজে আমি দুর্নীতি করতে চাইনি।" সেকারণেই ডিয়ার গোষ্ঠীর সেকেন্দার খাঁ তাকে গুলি চালায় বলে তিনি দাবি করেন।
বুথ সভাপতি নাসিম শেখের পেটে গুলি লাগে বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর মেডিক্যালে স্থানান্তর করা হয়। এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, চকাই গ্রামে ড্রেন কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের বচসা হয়। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় একজনের গুলি লাগে বলে জানান তিনি।
গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই শাসকদলকে বিঁধেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সারা রাজ্যেই এসব হচ্ছে বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে, সোনামুখীর ঘটনা ফের তা প্রমাণ করল বলে মন্তব্য বিজেপি বিধায়কের।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications