হাতির সঙ্গে সেলফির চেষ্টা! ডুয়ার্সে মর্মান্তিক পরিণতি পর্যটকের
হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলপাইগুড়িতে মৃত্যু বাংলাদেশি পর্যটকের।
হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলপাইগুড়িতে মৃত্যু বাংলাদেশি পর্যটকের। বছর ৪৩-এর ওই পর্যটকের নাম কনক সাইমন। ২০১৭-তেও একই ধরনের ঘটনা ঘটেছিল লাটাগুড়িতে। মৃত্যু হয়েছিল ব্যাঙ্ককর্মীর। এরপরেই বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সন্ধে নাগাদ ডুয়ার্সের খনিয়া চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের সামনে হাতি পাল চোখে পড়ে সেখানে থাকা পর্যটকদের। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ফটো তুলতে যান কয়েকজন পর্যটক। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, বনদফতরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, গাড়ি থেকে নেমে সেলফি তুলতে গেলে, কনক সাইমন নামে এক বাংলাদেশি পর্যটককে প্রথমে তাড়া করে, পরে শুঁড়ে জড়িয়ে আছাড় মাসে বুনো হাতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭-র জুনে লাটাগুড়িতে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাঙ্ককর্মীর। ২০১৭-র ওই ঘটনার পর বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বন দফতরের পক্ষ থেকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications