জল সঙ্কট রোধে অভিনব উদ্যোগ বালুরঘাট রোটারি ক্লাবের
বিশ্ব উষ্ণায়ন ও জল সংকট দূর করতে উদ্যোগ নিল রোটারি ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটার।
বিশ্ব উষ্ণায়ন ও জল সংকট দূর করতে উদ্যোগ নিল রোটারি ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটার। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ও বৃক্ষ বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব বালুরঘাট আত্রেয়ী গ্রেটারের তৃতীয় বার্ষিক সম্মেলন কে সামনে রেখে "গাছ লাগাও প্রাণ বাঁচাও" উদ্যোগ। সারা বিশ্বে যেভাবে একের পর এক গাছ কেটে বসতি তৈরি হচ্ছে তাতে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে এর ফলে সমস্যা দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন ও জল সংকটের মত সমস্যা গুলি প্রকট হয়ে উঠেছে।
পৃথিবীর সবুজায়ন বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ক্ষুদ্র প্রয়াস নিয়েছে রোটারী ক্লাব অব আত্রেয়ী গ্রেটার। এদিন বালুরঘাট কেন্দ্রীয় বিদ্যালয় এর ছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে একাধিক বৃক্ষরোপণ করা হয়েছে এদিন।
এরপর প্রতিটি ছাত্র ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়া ছাত্র ছাত্রীদের একটি করে চকলেট দেওয়া হয়। এদিন মোট ৫০০ চারা গাছ বিতরণ করা হয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে। শুধু বিদ্যালয় নয় প্রতিটি অঙ্গন হয়ে উঠুক সবজে সবুজ, বেশি করে গাছ লাগলে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো বলে মনে করে রোটারি ক্লাবের কর্মকর্তারা।












Click it and Unblock the Notifications