Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bakibur Rahaman: রেশন দুর্নীতিতে একাধিক তথ্য হাতে? ফের জেল হেফাজতে বাকিবুর রহমান

ফের জেল হেফাজতে বাকিবুর রহমান। ১৪ দিনের জন্য জেল হেফাজতের রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত বাকিবুর। এদিন নগর দায়রা আদালতে একাধিক বিষয়ে সওয়াল জবাব চলে। ইডির তদন্তকারীদের হাতে একাধিক তথ্য এসেছে। এমন দাবি আদালতে করা হয়।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান। আজ বুধবার ইডির বিশেষ আদালতে তাকে পেশ করা হয়। এদিন বাকিবুর রহমানের আইনজীবীর তরফে কোনও জামিনের আবেদন করা হয়নি। ইডির আইনজীবীর তরফে ১৪ দিনের জেল হেফাজতের জন্য আবেদন জানানো হয়।

Bakibur Rahaman

বুধবার এজলাসে ইডির আইনজীবীর তরফে একাধিক বিষয়কে তুলে ধরা হয়। জানানো হয়, একটা বিশাল অংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রেশনের দুর্নীতি কোন পথে চলত? সেই বিষয়ে একাধিক তথ্য উঠে আসছে। ব্লক এক্সেটেনশন অফিসার, কোঅপারেটিভ সোসাইটির ইন্সপেক্টরদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। ধান কেনাবেচার বিষয় নিয়েও অনেক প্রশ্ন থাকছে।

উত্তর ২৪ পরগনার পার্চেজ অফিসার, ডব্লিউবিইসিএস ডিস্ট্রিক ম্যানেজার মার্কেটিং ফেডারেশন এলটিডি - এর ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে। আদালতে ইডির দাবি, বাকিবুরের লোকজনই সম্পূর্ণ বিষয়টা নিয়ন্ত্রণ করতো। ওইসব লোকেরাই আসল চাষিদের নাম করে টাকা তুলত। ঘটনায় মূল অভিযুক্তরা আড়ালে থাকত। এই নিয়ে তদন্ত চলছে।

দীর্ঘ সওয়াল জবাব চলে নগর দায়রা আদালতের কক্ষে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানকে ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অন্যতম ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান। কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। এমনই দাবি ইডির তদন্তকারীদের।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও কয়েক কোটি টাকা ধার হিসেবে তিনি দিয়েছিলেন। দুর্নীতির সিন্ডিকেট চলত। আর সেই সিন্ডিকেটের এই বাকিবুর। এমনই মনে করছেন তদন্তকারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+