Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ, স্কুলমালিক চার দিনের পুলিশি হেফাজতে

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্যকর মোড় নিল লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। ঘটনার পর একে একে সামনে আসছে গুরুতর অভিযোগ। শ্লীলতাহানি থেকে খুনের চেষ্টা। শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন ওই বেসরকারি স্কুলের মালিক মেহেবুব মল্লিক। সোমবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যায় স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই শুরু হয় বিতর্ক। লগ্নজিতার দাবি, তাঁকে 'জয় মা' বা ধর্মীয় ভাবনা যুক্ত গান না গেয়ে শুধুমাত্র 'সেকুলার' গান পরিবেশন করতে চাপ দেওয়া হয়। গান নির্বাচন নিয়ে আপত্তি তোলেন স্কুলের মালিক মেহেবুব। তা নিয়ে কথা কাটাকাটি ক্রমেই তীব্র আকার নেয়।

অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মেহেবুব মঞ্চে উঠে গিয়ে শিল্পীর উপর শারীরিকভাবে চড়াও হন। মঞ্চেই হেনস্থার শিকার হন লগ্নজিতা। তাঁর অভিযোগ, মারধরের পাশাপাশি তাঁকে খুনের চেষ্টাও করা হয়। ওই রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঙ্গীতশিল্পী।

অভিযোগ পেতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। গ্রেফতার করা হয় স্কুলমালিককে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ৭৪ ধারা (শ্লীলতাহানি) ও ১০৯ ধারা (খুনের চেষ্টা) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, পুরনো দণ্ডবিধি অনুযায়ী এই ধারাগুলি ছিল যথাক্রমে ৩৫৪ ও ৩০৭।

সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। তবে উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক চার দিনের হেফাজত মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, কেন একজন আমন্ত্রিত শিল্পীর উপর এই ধরনের হামলা চালানো হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ধৃতকে জেরা করা হবে।
ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের পরিবার বা স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+