SIR-এ রাজ্যে ১০ লক্ষ ভোটারের নাম বাদ! এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন জানিয়েছে যে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কর্মসূচিতে অন্তত ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ এখনও চলছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। বুথ লেভেল অফিসারদের থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করেই কমিশন এই হিসাব করেছে। সমস্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া এবং যাচাই করা শেষ হলেই চূড়ান্ত সংখ্যাটি জানা যাবে।

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিজিটাইজেশনের উপরে ভিত্তি করে যে দশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে সাড়ে ৬ লক্ষ ভোটারই মৃত। নির্বাচন কমিশনের ধারণা, ভোটারের নাম বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই এনুমারেশন ফর্ম নেননি আবার অনেকেই অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেছে। আবার অনেকেই আছেন যারা এই ফর্ম নিলেও বিএলও-কে তা জমা দেননি।
এসআইআর শুরুর পরই কমিশন জানিয়েছিল যে, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্য়া হল ৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি। গতকাল পর্যন্ত অর্থাৎ ২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ পরিবারের হাতেই এনুমারেশন ফর্মটি পৌঁছেছে এবং পূরণ করা প্রায় ৫৯ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। আর ১০ লক্ষ ৩৩ হাজার ভোটাররা তাঁদের ফর্ম বিএলওর কাছে এখনও পর্যন্ত জমা দেননি। এরপরই কমিশন সূত্রে জানা যায় যে, এখনও পর্যন্ত ১০ লক্ষ ভাতারের নাম বাদ পড়েছে।
আবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও জানিয়েছেন যে, ৪ ডিসেম্বরই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তিনি এও জানিয়েছেন যে, এই সময়সীমার কোনও পরিবর্তন করা হবে না।
সমস্ত কিছু মিলিয়ে এসআইআর শেষে কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। হাতে সময় অনেক কম তা দ্রুতগতিতে কাজ চলছে।
-
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications