মমতার সরকার ভাঙা গাড়ি! মুকুল-ঘনিষ্ঠ বিজেপি নেতা অনুপম হাজরার পোস্টে জল্পনা

মমতার সরকার ভাঙা গাড়ি! মুকুল-ঘনিষ্ঠ বিজেপি নেতা অনুপম হাজরার পোস্টে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভাঙা গাড়ির সঙ্গে তুলনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। তিনি ফেসবুক পোস্টে একটি ভাঙা গাড়ির ছবি দিয়ে রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি বর্ণনা করেছেন। মুকুল রায় ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূলী অনুপম বিজেপির কেন্দ্রীয় নেতা হিসেবে নিশানা করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে।

অনুপম হাজরার তাৎপর্যপূর্ণ পোস্ট

অনুপম হাজরার তাৎপর্যপূর্ণ পোস্ট

বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোসলনে নেমেছে। রাজ্য সরকারকে নানাভাবে নিশানা করতে ছাড়ছেন না বিজেপি নেতারা। অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে শিক্ষা বা স্বাস্থ্য- কোনওকিছুই বাদ নেই তৃণমূল সরকারকে নিশানায়। পেট্রোল ও ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন পথে নেমেছিল বিজেপি। তার মধ্যেই অনুপম হাজরা তাৎপর্যপূর্ণ পোস্ট করে তৃণমূলকে একহাত নিলেন।

ফেসবুক পোস্টের ক্যাপশনে অনুপম-বার্তা

ফেসবুক পোস্টের ক্যাপশনে অনুপম-বার্তা

তৃণমূল সরকারকে ভাঙাচোরা গাড়ির সঙ্গে তুলনা করেন বিজেপি নেতা অনুপম হাজরা। নিজের ফেসবুক পেজে একটি ভাঙাচোরা গাড়ির ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে লাল টি শার্ট পরে চোখে সানগ্লাস লাগিয়ে ওই গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই ছবি পোস্ট করে তিনি কী বোঝাতে চাইলেন। তা তিনি ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে জানিয়ে দিয়েছেন।

গাড়িটির মতোই খারাপ অবস্থা তৃণমূল সরকারের

গাড়িটির মতোই খারাপ অবস্থা তৃণমূল সরকারের

বিজেপি নেতা অনুপম হাজরা ক্যাপশনে লেখেন- লং ড্রাইভে যাওয়ার আগের মুহূর্ত। যদিও গাড়িটির অবস্থা এখনকার পশ্চিমবঙ্গের মতো। দ্য কার ইজ জাস্ট লাইক টিএমসি রুলড ওয়েস্ট বেঙ্গল। তাঁর এই ক্যাপশনেই স্পষ্ট তিনি কী ইঙ্গিত করতে চাইছেন বা কী বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। গাড়িটির মতোই খারাপ অবস্থা তৃণমূল সরকারের।

পরিত্যক্ত ভাঙাচোরা গাড়িটির ছবি পোস্ট করে বার্তা

পরিত্যক্ত ভাঙাচোরা গাড়িটির ছবি পোস্ট করে বার্তা

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে গাড়িটি প্রায় পরিত্যক্ত। ধুলো ভর্তি, ভাঙাচোরা। আর সেই গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি নেতা। বিজেপি নেতৃত্ব য়খন অভিযোগ করছে, তৃণমূলের আমলে বাংলার কোনও উন্নয়নই হয়নি, তখন সেই দাবির সঙ্গে সাযুজ্য রেখেই ভাঙাচোরা গাড়িটির ছবি পোস্ট করলেন তিনি।

বাঙালির ঐতিহ্য গরুর গাড়িকে ফিরিয়ে আনার চেষ্টা

বাঙালির ঐতিহ্য গরুর গাড়িকে ফিরিয়ে আনার চেষ্টা

বিজেপি নেতা অনুপম হাজরার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। তাঁরাও নানা তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। একজন লিখেছেন, রাজ্যের সরকার বাঙালির ঐতিহ্য গরুর গাড়িকে ফের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই পেট্রোল ও ডিজেলের দাম কমাচ্ছে না। আবার একজন লিখেছেন, একদম সঠিক কথা, আমাদের রাজ্য সরকারের অবস্থা ঠিক ওই ভাঙা গাড়িটির মতোই। সঠিক কথাই লিখেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+