যা ওষুধ দেওয়ার দিয়েছি, বললেন অনুব্রত! গুরুত্ব দিতে নাটক, বলছে বিজেপি
যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি। ভোট তাঁর একচেটিয়া। তাঁর ওপর নির্বাচন কমিশনের নজরদারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি। ভোট তাঁর একচেটিয়া। তাঁর ওপর নির্বাচন কমিশনের নজরদারি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত এদিন নজরদারির কথা ঘোষণার পরেই অনুব্রত-র ফোনটি জমা নেয় কমিশন। তবে কমিশনের পদক্ষেপকে কোনও ভাবেই গুরুত্ব দিতে রাজি নন অনুব্রত মণ্ডল।

'কমিশন পাগলের মতো আচরণ করছে'
এদিন সকালে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সারাদিন ধরে বীরভূম ও বোলপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সন্ধেয় বাড়ি ফেরার পর নজরবন্দি করার কথা জানা যায়। তাঁকে নজরবন্দি করে কিছু হবে না। এদিন কার্যত জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। কেননা তিনি নিজেই জানিয়েছেন,
সারাদিন কোথায় কোথায় ঘুরেছেন। জানিয়েছেন কর্মীদের সঙ্গে বৈঠকের কথাও। তাঁর মন্তব্য কমিশন পাগলের মতো আচরণ করছে। কেননা তিনি নিজেই জানান, ভোটের দিন তিনি কোথাও বেরোন না। পার্টি অফিসেই কাটিয়ে দেন। এদিন তিনি বলেন, ২০১৬-তে তাঁকে নজরবন্দি করার ফলে তৃণমূলের ভোট বেড়েছিল। এবারও তাই হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রয়োজনে কর্মীদের ফোন ব্যবহার
ফোন বাজেয়াপ্ত করার প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, এই পদক্ষেপে কোনও লাভ হবে না। কেননা তাঁর অসংখ্য ফোন রয়েছে। প্রয়োজনে তিনি কর্মীদের ফোন ব্যবহার করবেন।

ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশের অনুমতি
মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত অনুব্রত মণ্ডলের ওপর নজরদারি বলবত থাকছে। তবে সোমবার ভোট দিতে বুথে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

সিদ্ধান্তে কটাক্ষ দিলীপ ঘোষের
সারাদিনের শেষে নির্বাচন কমিশনের অনুব্রত মণ্ডলের ওপর নজরদারিকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, এদিন তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দিতে নাটক করা হচ্ছে।












Click it and Unblock the Notifications