উপাচার্যের মাথার ঠিক নেই! বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ 'বহিরাগত'-র ব্যাখ্যা দিলেন অনুব্রত
বিশ্বভারতীতে গ্রামীন মেলা বসে। তা কেউ নষ্ট করতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বহিরাগত মন্তব্যের জবাব দিয়ে উপাচার্যকে ফের আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বল
বিশ্বভারতীতে গ্রামীন মেলা বসে। তা কেউ নষ্ট করতে পারবে না। এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বহিরাগত মন্তব্যের জবাব দিয়ে উপাচার্যকে ফের আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ। বিশ্বভারতীর ব্যাপার নিয়ে তাঁর কোনও রকমের আগ্রহ নেই বলেও জানিয়ে দেন অনুব্রত মণ্ডল।

রবীন্দ্রনাথকে বহিরাগত বলায় আক্রমণ অনুব্রতর
ফের একবার রবীন্দ্রনাথকে বহিরাগত বলায় বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করলেন বীরভূম তৃমমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি প্রশ্ন করেন, শান্তিনিকেতন বলে কি কোনও জায়গা ছিল? শান্তিনিকেতন বলে কোনও অঞ্চল ছিল? শান্তিনিকেতন বলে কোনও শহর ছিল? শান্তিনিকেতন বলে কোনও জেলা ছিল? অনুব্রত মণ্ডল বলেন, রবীন্দ্রনাথ এবং তাঁর বাবা শান্তিনিকেতন তৈরি করেছিলেন। তাঁর প্রশ্ন বহিরাগত কী করে হয়। তাঁর প্রশ্ন বহিরাগত কাকে বলে? বলেন, ওঁরাই তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। ওঁরাই তো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তাঁরা বাইরের লোক কী করে হয়। অনুব্রত মণ্ডল বলেন, এটা বলতে লজ্জা লাগে না।

যোগ্যতা নেই ভিসি হওয়ার
উপাচার্যকে ফের আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, তাঁর ভিসি হওয়ার যোগ্যতা নেই। না হলে কী করে তিনি বলেন, মেলার মাঠে নোংরামি হয়। সেন্ট্রাল অফিস, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, লাইব্রেরি, হস্টেল, পিআর অফিস খুব কাছে থাকায় সেখানে নোংরামি হওয়ার কোনও প্রশ্ন নেই। কীভাবে বললেন উপাচার্য, সেই প্রশ্ন করেছেন অনুব্রত। উনার মাথার ঠিক নেই। ভুলভাল কথা বলেন। এখনও কেন কেন্দ্র তাঁকে ভিসি করে রেখেছে, সেই প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতি করতেন, এটা যদি তিনি(ভিসি) বলে থাকেন, তাহলে দুঃখের ব্যাপার, মন্তব্য করেছেন অনুব্রত।

১০০০ সিকিউরিটি কী করছে
অনুব্রত মণ্ডল বলেন, তাহলে বিশ্বভারতীর ১ হাজার নিরাপত্তাকর্মী কী করছেন। আগের ভিসিরা এসেছেন, গিয়েছেন, কই তাঁরা তো এমন অভিযোগ করেননি, প্রশ্ন করেছেন অনুব্রত। এরপর সাংবাদিক উদ্দেশে বলেন, তাঁদের চোখে এই ধরনের ঘটনা চোখে পড়েছে কিনা।

আশপাশের মানুষের সঙ্গে বিশ্বভারতীর সম্পর্ক আছে
অনুব্রত মণ্ডল বলেন, বিশ্বভারতী নিয়ে তাঁর কোনও রকমের আগ্রহ নেই। তবে তিনি বলতে পারেন, সাধারণ বোলপুরের মানুষ, আশপাশের গ্রামের মানুষের সঙ্গে বিশ্বভারতীর ভাল সম্পর্ক রয়েছে।












Click it and Unblock the Notifications