Vande Bharat Express: আরও বন্দে ভারত পাচ্ছে বাংলা! হাওড়ায় আসছে সেই ট্রেন

Vande Bharat Express: আরও বন্দে ভারতের রেক পেতে চলেছে হাওড়া! ইতিমধ্যে পাঁচটি বন্দে ভারত পেয়েছে বাংলা। হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে রাঁচি, এনজেপি থেকে গুয়াহাটির রুটে সপ্তাহে ছয়দিন চলে দেশের প্রথম সেমি বুলেট। সম্প্রতি রাঁচি-হাওড়া এবং পাটনা-হাওড়া রুটেও শুরু হয়েছে আরও একটি করে বন্দে ভারতের পরিষেবা।

এই পাঁচটি প্রিমিয়াম ট্রেনের (Vande Bharat Express) রক্ষণাবেক্ষণের জন্যে ইতিমধ্যে হাওড়া স্টেশনে বিশেষ কারশেড খোলা হয়েছে। কিন্তু চিন্তা একটা থেকেই যাচ্ছে রেল আধিকারিকদের। বিশেষ করে মাসখানেক আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের একটি রেক হঠাত করে খারাপ হয়ে যায়।

আরও একটি নতুন বন্দে ভারত পাচ্ছে হাওড়া!

একটি কামরার নীচে স্প্রিংয়ে বেশ কিছু সমস্যা ধরা পড়ে। আর সেই ত্রুটি সারিয়ে কয়েক ঘন্টার মধ্যে ফের ওই রুটে ট্রেনের পরিষেবা (Vande Bharat Express)চালু করা সম্ভব ছিল না রেলের কাছে। একেবারে শেষ মুহূর্তে হাওড়া-এনজেপি বন্দে ভারতের পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় রেল।

তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই বন্দে ভারতে (Vande Bharat Express)মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ট্রেন বাতিলে দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাঁকেও। এই অবস্থায় রীতিমত চাপে ফেলে দিয়েছিল রেলের উচ্চপদস্থ আধিকারিকদের। বিশেষ করে রাজ্যপালের সামনে বিক্ষোভ ফেটে পড়েন যাত্রীরা। অন্য ট্রেনের ব্যবস্থা করা হলেও পরিষেবার জন্যে নেওয়া বাড়তি টাকা যাত্রীদের ফেরত দিতে হয় রেলকে।

আর এই ঘটনার পরেই হাওড়া স্টেশনে বিশেষ কারসেড খোলা হয়। এমনকি রেলের বেশ কয়েকজন কর্মীকেও ট্রেনিং দেওয়া হয়। বন্দে ভারতের (Vande Bharat Express) হঠাত কোনও ত্রুটি ধরা পড়লে যাতে দ্রুত তা মেটানো সম্ভব হয় সেই কারনেই তৈরি হয় বিশেষ কারসেড। ট্রেনিং দেওয়া হয় কর্মীদের। কিন্তু এরপরেও চিন্তা-উদ্বেগ কাটছে না রেল আধিকারিকদের। হাওড়া এবং এনজিপি থেকে মোট পাঁচটি ট্রেন চলছে।

যে কোনও মুহূর্তে বড় ত্রুটি ধরা পড়তেই পারে। অতিরিক্ত কোনও বন্দে ভারতের রেক (Vande Bharat Express)নেই। যা চালিয়ে সামাল দেওয়া সম্ভব। আর এই বিষয়টিকে জানিয়েই রেল বোর্ডের কাছে অতিরিক্ত একটি রেক চাওয়া হয়েছিল। হাওড়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমার এই আবেদন জানান। জানা গিয়েছে, রেল বোর্ড অবস্থা বুঝে অতিরিক্ত রেকের অনুমোদন দিয়েছে।

আর সেই মতো চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে অতিরিক্ত বন্দে ভারতের (Vande Bharat Express) রেক হাওড়া স্টেশনে পাঠানো হচ্ছে বলেই খবর। আপাতত হাওড়া স্টেশনেই অতিরিক্ত রেক থাকবে বলে জানা গিয়েছে। হঠাত প্রয়োজনে যাতে অতিরিক্ত রেকটি ব্যবহার করা সম্ভব হয় সেই কারনেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পূর্ব রেলের পাশাপাশি আরও বেশ কয়েকটি ডিভিশনের বিষয় মাথায় রেখেই রেলের এহেন সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+