Amit Shah In Kolkata: রাতের ট্রেন-বাসে কলকাতামুখী কর্মীরা! ধর্মতলায় শুভেন্দু, শিয়ালদহে রান্নায় ব্যস্ত সুকান্ত
Amit Shah In Kolkata: কাউন্টডাউন শুরু! রাত পোহালেই শাহি সভা। আর সেই সভায় যোগ দিতে ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। এমনকি রাতেও বহু জেলা থেকে মানুষ কলকাতায় আসছেন। তেমনই মঙ্গলবার রাতে কলকাতায় শাহি সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। তাঁদের সঙ্গেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে 'বঞ্চিত'রাও আছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুরুলিয়া থেকে সরাসরি বাঁকুড়া স্টেশনে আসা একটি 'বিশেষ ট্রেনে' চেপে বাংলা ও হিন্দিতে লেখা প্ল্যাকার্ড হাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। জেলা বিজেপি সূত্রে জানানো হয়েছে বুধবার কলকাতার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah In Kolkata) সভায় শুধুমাত্র বাঁকুড়া থেকেই ১৫ হাজার মানুষ যোগ দিচ্ছেন।

তাঁদের নিয়ে যেতে একটি বিশেষ ট্রেনের পাশাপাশি বেশ কিছু বাসের ব্যবস্থাও করা হয়েছে। বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে 'বঞ্চিত উপভোক্তা'দের স্বরাষ্ট্র মন্ত্রীর সভায় হাজির করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃণমূলের দূর্ণীতির পাশাপাশি বঞ্চিত মানুষের বক্তব্য তাঁর কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যাঁরা ওই সভায় যেতে পারছেননা তাঁরা চিঠি লিখেছেন। সেই চিঠি বোঝাই বস্তাও সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে অমিত শাহের সভার প্রস্তুতি শেষ মুহূর্তে খতিয়ে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি জানান, বিভিন্ন ধর্মশালায় জেলা থেকে জেলা স্তরে যে সমস্ত কর্মী আসছেন সভায় যোগ দিতে তাদেরকে থাকবার ও খাবার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি ছ'নম্বর মুরলিধর সেন লেনের রাজ্য দফতরের সামনেও কর্মীদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
আর সেখান থেকেই সমস্ত বিজেপি কর্মীরা রওনা দেবে ধর্মতলা সভাস্থলে। অন্যদিকে শিয়ালদহ স্টেশনে দূর দূরান্ত থেকে আশা কর্মীদের জন্য বিশ্রাম ও খাবারের ব্যবস্থা খতিয়ে দেখেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। সেখানে তাঁকে খিচুড়ি রাঁধতেও দেখা যায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications