লড়াই তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে! কলকাতা ছাড়ার আগে BJP নেতাদের লক্ষ্য স্থির করে দিলেন অমিত শাহ
শুক্রবার সিউড়িতে সভা। তারপর শুক্রবার রাতে একটি বৈঠ। এরপর শনিবার সকালে পশ্চিমবঙ্গের দলের নেতাদের সঙ্গে বৈঠকের পরে দিল্লি ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দলের এক সিনিয়র নেতা জানিয়েছেন, অমিত শাহ ঐক্যবদ্ধভাবে তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে নির্দেশ দিয়েছেন।
বিজেপির ওই নেতা জানিয়েছেন, অমিত শাহ রাজ্য বিজেপিকে তাদের সংগঠনকে শক্তিশালী করতেও নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিজেপি নেতা বলেছেন, অমিত শাহ দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে বলেছেন। শুধুমাত্র সেক্ষেত্রেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন তিনি। অমিত শাহ বলেছেন, যখন একটি বিরোধী দল থাকে, তখন তাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পজ়তে হয়। সেইসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারলেই বিজয়ী হওয়া যায়, বলেছেন শাহ।
প্রসঙ্গত শুক্রবার সিউড়ির সভা থেকে অমিত শাহ, রাজ্য দলের নেতাদের সামনে ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৩৫ টি জয়ের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, দলকে নিশ্চিত করতে হবে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের মোট ৪২ টি আসনের মধ্যে অন্তত ৩৫ আসন জেতার মতো জায়গায় যেতে হবে। সেদিকেই লক্ষ্য করে এগনোর নির্দেশে দিয়েছেন তিনি।

একই সঙ্গে অমিত শাহ বলেছিলেন, বিজেপি যদি লোকসভা নির্বাচনে ৩৫ আসন পায়, তাহলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ২০২৫ সালের মধ্যেই। যা নিয়ে অবশ্য তৃণমূল কটাক্ষ করে বলেছে, সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
অমিত শাহ দলের নেতাদের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের দুর্নীতি সাধারণ মানুষের সামনে আরও বেশি করে নিয়ে যেতেও নির্দেশ দিয়েছেন। অমিত শাহ দলের নেতাদের বলেছেন, সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে কঠোর পরিশ্রম করতে হবে।












Click it and Unblock the Notifications