দুর্গা পুজোর মাঝেই চুপিসাড়ে ঢুকল জয় বাংলা, সতর্ক থাকুন!

পুজোর আনন্দের পিছন-পিছন চুপিসাড়ে রাজ্যে ঢুকে পড়েছে 'জয় বাংলা' বা কনজাংটিভাইটিস। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গত তিন-চারদিনে অনেকগুলি ঘটনা নজরে এসেছে। চিকিৎসকরা তাই সাবধান থাকতে পরামর্শ দিয়েছেন।
কনজাংটিভাইটিস রোগ মারাত্মক না হলেও অস্বস্তিকর তো বটেই। চোখ কড়কড় করা, ফুলে ওঠা, অবিরাম জল পড়া, জবা ফুলের মতো লাল হয়ে যাওয়া, পিচুটি কাটা ইত্যাদি যথেষ্ট বিরক্তিকর নিশ্চিতভাবেই। সাধারণভাবে, প্রতি বছর এই সময়টা জয় বাংলার প্রাদুর্ভাব ঘটে। কখনও বেশি, কখনও কম। দুর্গা পুজোতে যাঁরা জয় বাংলা থেকে বেঁচে গেলেন, তাঁদেরও সতর্ক থাকতে হবে বৈকি। কারণ সামনে লক্ষ্মী পুজো। তার পর কালী পুজো। এই সময় চোখের রোগে ভুগলে আনন্দটাই মাটি।
ডাক্তারদের মতে, নোংরা হাত চোখে দেবেন না। ট্রেন, বাস, মেট্রোতে যাঁরা নিয়মিত সফর করেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গণ পরিবহণ থেকে রোগ ছড়ানোর আশঙ্কা বেশি। চোখ লাল হলে বা কড়কড় করলে বিলম্ব না করে সঙ্গে সঙ্গে যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
-
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি












Click it and Unblock the Notifications