ডিএ-র দাবিতে ধর্মঘটের প্রভাব জেলায় জেলায়, স্কুল থেকে অফিস সর্বত্র বিক্ষোভের আঁচ

সকাল থেকে জেলায় জেলায় ডিএ-র দাবিতে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে

বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘট। নবান্নের হুঁশিয়ারির পরেও ধর্মঘটে সামিল আন্দোলনকারীরা। কলকাতা থেকে শহর কলকাতা সর্বত্র প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই জেলা থেকে খবর আসতে শুরু করেছে। একাধিক সরকারি মর্নিং স্কুলে শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেননি। স্কুলে এলেও তাঁরা ক্লাস নেননি। অনেক স্কুলে আবার পড়ুয়ার সংখ্যা কম থাকায় তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতা শহরেও সব সরকারি দফতরে তার প্রভাব পড়েছে।

িডএ-র দাবিতে ধর্মঘট

িডএ-র দাবিতে ধর্মঘট

বকেয়া ডিএ-র দাবিতে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সরকারী কর্মীদের যৌথ মঞ্চ। তার প্রভাব পড়তে শুরু করেছে গোটা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র জেলা থেকে শহর সরকারি কর্মীদের সিংহভাগ সামিল হয়েছে এই ধর্মঘটে। সকাল থেকে স্কুলে শিক্ষকদের হাজিরা কোথাও ছিল না। কোথাও তাঁরা হাজিরা দিলেও সই করেননি খাতায়। এক কথায় সরকারের নির্দেশিকা অমান্য করেই ধর্মঘটে সামিল হয়েছেন তাঁরা। উত্তরবঙ্গের একাধিক সরকারি স্কুলে সকালে শিক্ষক-শিক্ষিকারা এলেও ক্লাস করেননি। অনেক স্কুলে আবার অভিভাবকরাই পড়ুয়াদের পাঠাননি।

সরকারই থাকবে না চাকরিজীবন থেকে দিন কাটার জন্য

সরকারই থাকবে না চাকরিজীবন থেকে দিন কাটার জন্য

গতকাল নবান্নের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। বলা হয়েছিল যাঁরা ধর্মঘটে সামিল হবেন তাঁদের চাকরি জীবন থেকে একটা দিন কেটে নেওয়া হবে। কেউ কোনও ক্যাসুয়াল লিভ নিতে পারবেন না। নবান্নের সেই নির্দেশিকা অমান্য করেই সকাল থেকে ডিএ-র দাবিতে আন্দোলনকে সমর্থন জানিয়ে ধর্মঘটে সামিল হয়েছে একাধিক সরকারি কর্মী। অনেকে পাল্টা সরকারকে নিশানা করে বলেছেন, তাঁর চাকরি জীবন থেকে একটা দিন কাটার আগে সরকারই তাকবে না। অর্থাৎ সরকারের অস্তিত্ব আর বেশিদিন নেই বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

আদালতে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা শহরেও একাধিক সরকারি দফতরে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সরকারি কর্মীরা। পুরসভাতে অনেকেই কাজে যোগ দেননি। প্রভাব পড়েছে অন্যান্য সরকারি দফতরেও । রাজ্য সরকারের নির্দেশিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, তাঁদের চাকরি জীবন থেকে একটা দিন কাটা হলে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন। কারণ তাঁরা নিজেদের হকের দাবিতে আন্দোলন করছেন। কোনও অন্যায় দাবিতে আন্দোলন করছেন না।

প্রভাব পরিবহণেও

প্রভাব পরিবহণেও

ধর্মঘটের প্রভাব পড়েছে পরিবহণেও। জেলায় জেলায় সরকারি পরিবহণ দফতরের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। অনেকেই আজ কাজে যোগ দেননি। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। সরকারি বাস পরিষেবা ব্যহত হয়েছে জেলায় জেলায়। রাজ্য এবং জেলায় একাধিক সরকারি দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা। আদালতেও প্রভাব পড়েছে ধর্মঘটের। ডিএ-র দাবিতে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট এবং বিজেপিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+