Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অখিলের অস্বস্তি শাসকের, খোঁজ নিলেন বনমন্ত্রী, মনীষাকে ফোনে সসম্মানে কাজ করতে বললেন কুণাল

Akhil Giri: তাজপুরে উচ্ছেদে গিয়ে কারামন্ত্রী অখিল গিরির তোপের মুখে মহিলা রেঞ্জ অফিসার। আর সেই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সরকারি এক আধিকারিকের সঙ্গে খোদ রাজ্যের মন্ত্রীর এহেন আচরন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র।

চরম অস্বস্তিতে শাসকদল। এই অবস্থায় কার্যত ড্যামেজ কন্ট্রোলে নাম তৃণমূল এনবং রাজ্য সরকার। ওই মহিলা রেঞ্জ অফিসারকে আলাদা আলাদা ভাবে ফোন করলেন রাজ্যের বনমন্ত্রী এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ।

kunal ghosh and akhil giri

  • Akhil Giri: কী বললেন বনমন্ত্রী

একেবারে প্রকাশ্যে মহিলা বন আধিকারিককে 'জানোয়ার' বলে অপমান রাজ্যেরই মন্ত্রীর (Akhil Giri)। শুধু তাই নয়, কার্যত দেখে নেওয়ারও হুমকি দিতে দেখা যায়। পাশাপাশি বনদফতরের দুর্নীতি নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন কারা মন্ত্রী অখিল গিরি। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সচ্চতা নিয়ে প্রশ্ন। এই অবস্থায় নিঃসন্দেহে চাপে রাজ্য সরকার। এরপরেই ওই রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বিরবাহা হাসদা। ঠিক কী ঘটেছে তা বিস্তারিত জানেন। আশ্বাস দেন বিষয়টি দেখার।

  • Akhil Giri: সসম্মানের কাজ করুন

শুধু মন্ত্রীই নন, আলাদা ভাবে মনীষা সাউকে ফোন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি সসম্মানে ওই মহিলা আধিকারিককে কাজ চালানোর কথাও জানান। দলীয় স্তরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন কুণাল। পরে সাংবাদিকদের তিনি জানান, যেভাবে রাজ্যের মন্ত্রী (Akhil Giri) কথা বলছেন তা দল অনুমোদন করে না। তাঁর আচরণ-মুখের ভাষার প্রতিবাদ যোগ্য বলেও জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।

  • Akhil Giri: কী বলছেন মনীষা?

মহিলা অফিসারের মনীষা সাউ জানিয়েছেন, বন দফতর এর জায়গায় দখল করা ছিল। আগে নোটিশ দেওয়া হয়। কিন্তু শোনেনি কেউ। আর সেই জায়গা রিকভারি করতে যাওয়া হয়েছিল বলে দাবি আধিকারিকের। শুধু তাই নয়, সেখানে অখিল গিরি (Akhil Giri) আমাদের বাধা দান করে, আমাকে হুমকি দেয়, ট্রান্সপার করার কথাও বলেন বলে জানান মনীষা। যা আমরা আশা করিনি বলে জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+