ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ, তুমুল ইটবৃষ্টি
ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ, তুমুল ইটবৃষ্টি
সকাল থেকেই সল্টলেকে উত্তেজনা। একাধিক বুথে সব্যসাচী দত্ত সকাল থেকেই ঘুরছেন। এই কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ সুজিত বসু। সল্টলেকের নয়া পট্টিতে বিজেপি প্রার্থী পৌঁছলে তাঁকে দেখে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী এই অভিযোগে সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

সকাল থেকেই বিধাননগরের একাধিক বুথে অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তলা হয়ে উঠেছিল এলাকা। বিজেপি তৃণমূল কংগ্রেস সমর্থকরা একে অপরকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতে থাকে। খবর পেয়ে সেখান যান বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু সেখানে যান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস উস্কানি দিচ্ছে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুও।
এদিকে আবার সেই ঘটনার কিছুক্ষণ পরেই সল্টলেকের নয়াপট্টিকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বিজেপি প্রার্থী ভোটারদের ভয় দেখাচ্ছেন অভিযোগ করেছে শাসক দল। দীর্ঘক্ষণ সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই বিধাননগর পুরসভার চেয়ারম্যান িছলেন সব্যসাচী দত্ত।
সল্টলেকের সুকান্ত নগরে ইটবৃষ্টি। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ব়্যাফ নামােনা হয়েছে এলাকায়। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। সল্টলেকের ভোট কীভাবে চলছে তা নিয়ে সব্যসাচী দত্তকে ভিডি কল করেন শুভেন্দু অধিকারী।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications